| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২১, ২০২৬ ইং | ১৪:২৮:১১:অপরাহ্ন  |  ৬৩২৪৭৩ বার পঠিত
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।

নবনিযুক্ত প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম আনুষ্ঠানিক দাফতরিক কার্যক্রম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাকে স্বাগত জানান।

কার্যালয়ে প্রবেশের আগে প্রধানমন্ত্রী কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী অনেক কর্মকর্তা-কর্মচারীর নাম ধরে খোঁজখবর নেন, যা উপস্থিতদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে।

প্রধানমন্ত্রী কার্যালয়ের চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম (অব.) সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

ডাকটিকিট উন্মোচনের পর প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাফতরিক কার্যক্রম শুরু করার এই উদ্যোগকে কর্মকর্তারা ইতিবাচক হিসেবে দেখছেন।

তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪