| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্নীতি-ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী: ড. ইফতেখারুজ্জামান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২১, ২০২৬ ইং | ১১:৫৭:৩৪:পূর্বাহ্ন  |  ৬৩৩৮০৫ বার পঠিত
দুর্নীতি-ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী: ড. ইফতেখারুজ্জামান
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুর্নীতি ও ধর্মান্ধতার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, দুর্নীতি এবং ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ধর্ম বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য গ্রহণযোগ্য নয় এবং তা একুশের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

তিনি বলেন, নারী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, আদিবাসী, প্রতিবন্ধীসহ সকল প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার হরণ করা হলে তা একুশের চেতনাবিরোধী আচরণ হিসেবে বিবেচিত হবে। যারা সমঅধিকার ক্ষুণ্ন করেন, তারা একুশের চেতনার পরিপন্থী কাজ করেন আমরা তা প্রত্যাখ্যান করতে চাই, বলেন তিনি।

টিআইবি’র নির্বাহী পরিচালক আরও বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে একুশের চেতনা ধারণ করে সকল মানুষের সমান অধিকার, সহাবস্থান, সাম্য, সামাজিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। তার মতে, ভাষা আন্দোলনের মূল চেতনা ছিল বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪