| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চুড়িহাট্টা ট্র্যাজেডি দিবস আজ

আগুনে ৭১ মৃত্যুর বিচার হয়নি সাত বছরেও

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ১১:৪৯:০৬:পূর্বাহ্ন  |  ৬৬৩৭৩২ বার পঠিত
আগুনে ৭১ মৃত্যুর বিচার হয়নি সাত বছরেও

রিপোর্টার্স২৪ ডেস্ক: আজ ২০ ফেব্রুয়ারি, সাত বছর পূর্ণ হলো ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের। ওই দুর্ঘটনায় ৭১ জন মানুষ প্রাণ হারান। সেই বিভীষিকাময় রাতের স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় ভুক্তভোগী পরিবারগুলোকে।

নিহতদের পরিবার দীর্ঘ সময় ধরে ন্যায়বিচারের অপেক্ষায় আছেন। সাত বছরের পরও মামলার বিচারকাজ থমকে আছে। গত সাত মাসে মামলায় একজন সাক্ষীও আদালতে হাজির হননি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মো. আসিফ বলেন, বাবার মৃত্যুর পর আমাদের সংসার পুরো এলোমেলো হয়ে গেছে। আমরা কী অবস্থায় আছি, তা বোঝাতে পারব না। তার বাবা জুম্মন ওয়াহেদ চুড়িহাট্টার ওই রাতে ওয়াহেদ ম্যানসনের একটি দোতলা দোকানে পুড়ে মারা যান।

২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে অগ্নিকাণ্ডের পর মো. আসিফ চকবাজার থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়। অভিযুক্তরা হলেন ওয়াহেদ ম্যানসনের মালিক হাসান সুলতান ও হোসেন সুলতান, রাসায়নিক গুদামের মালিক ইমতিয়াজ আহমেদ, পরিচালক মোজাম্মেল ইকবাল, ব্যবস্থাপক মোজাফফর উদ্দিন, মোহাম্মদ জাওয়াদ আতিক, মো. নাবিল ও মোহাম্মদ কাশিফ। তারা বর্তমানে জামিনে আছেন।

মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে আগামী ২৯ মার্চ। নিহতদের পরিবার এখন দ্রুত ন্যায়বিচারের অপেক্ষায় আছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪