| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশের বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় রপ্তানি ও বিনিয়োগ বাড়াবে সরকার: শিল্প ও বাণিজ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ১১:১৬:৪৩:পূর্বাহ্ন  |  ৬৫০৯৭৪ বার পঠিত
দেশের বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় রপ্তানি ও বিনিয়োগ বাড়াবে সরকার: শিল্প ও বাণিজ্যমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় রপ্তানি বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগে সহায়ক পরিবেশ তৈরি করবে বর্তমান সরকার। এমন মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, “গত সরকারের সময়ে যেসব বাণিজ্য চুক্তি হয়েছে, সেগুলো পর্যবেক্ষণ করবে সরকার। আমরা নতুন বিনিয়োগ বাড়াবো এবং আন্তঃদেশীয় বাণিজ্যে বৈশ্বিক স্থবিরতা কাটাতে কাজ চালাবো।”

মন্ত্রী এ দিন সকালেই ঢাকা থেকে বিমানে সিলেটে পৌঁছান। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তার আগমনে স্বাগত জানান দলীয় নেতাকর্মীরা। এ সময় জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানবন্দর থেকে সার্কিট হাউসে পৌঁছালে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সরকারের বাণিজ্য খাতের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন এবং বলেন, আমরা রপ্তানি, বিনিয়োগ ও বাণিজ্যের স্থিতিশীলতা নিশ্চিত করার মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করব।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪