| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেসুত ওজিল ও বিলাল এরদোয়ানের গাড়ি বহরে দুর্ঘটনা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৯, ২০২৬ ইং | ২৩:৪৬:১১:অপরাহ্ন  |  ৬৫৪৪৮৩ বার পঠিত
মেসুত ওজিল ও বিলাল এরদোয়ানের গাড়ি বহরে দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার: কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর ফেরার পথে জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান–এর ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়ির বহর সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। দুর্ঘটনা বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কুতুপালং এলাকায় ঘটে।

প্রাথমিকভাবে জানা যায়, দুর্ঘটনায় ওজিল বা প্রতিনিধি দলের কোনো সদস্য আহত হননি। তবে বহরে থাকা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক আহত হন। আহত চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, গাড়ির বহরটি ভিআইপি প্রোটোকল অনুসরণ করছিল, কিন্তু হঠাৎ একটি মোটরচালিত অটোরিকশা পথ দখল করে। এতে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হয় এবং তা জব্দ করা হয়েছে।

ওসি সাইফুল ইসলাম আরও বলেন, দুর্ঘটনায় আহত অটোরিকশার চালক স্থানীয়ভাবে চিকিৎসা পেয়েছেন। ঘটনা তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪