| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মব সংস্কৃতি বরদাশত নয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করব: তথ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৯, ২০২৬ ইং | ১৬:৫৭:৪৩:অপরাহ্ন  |  ৬৫৪১৯৯ বার পঠিত
মব সংস্কৃতি বরদাশত নয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করব: তথ্যমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস)-এর ব্যবস্থাপনা পরিচালককে ঘিরে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি স্পষ্ট করে বলেন, মব করে কোনো কিছুই করা যাবে না এবং সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস) একটি সরকারি প্রতিষ্ঠান। সেখানে নিয়োগের নির্দিষ্ট নীতিমালা ও প্রক্রিয়া রয়েছে। সেই নিয়ম অনুযায়ী সবকিছু সম্পন্ন করতে হবে। আইন ও বিধিমালার বাইরে কোনো পদক্ষেপ গ্রহণযোগ্য নয় এবং কাউকে মব করার সুযোগ দেওয়া হবে না।

বিএসএস-এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ-কে ঘিরে সৃষ্ট পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এ ছাড়া, সম্প্রতি এক টেলিভিশন সাংবাদিককে চাকরিচ্যুত করার ঘটনাও আলোচনায় রয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, প্রতিষ্ঠানটি বেসরকারি হলেও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্বের অংশ। বিষয়টি আলোচনা করে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হবে।

তথ্যমন্ত্রী আরও বলেন, সরকার প্রতিহিংসামুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করছে। জাতীয় সংসদে শপথসহ সব বিষয়ে সংবিধান নির্দেশিত পথেই এগোনো হয়েছে এবং ভবিষ্যতেও সাংবিধানিক কাঠামোর বাইরে যাওয়া হবে না।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪