| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন দায়িত্ব, দেশবাসীর কাছে দোয়া চাই: এ্যানি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৮, ২০২৬ ইং | ১৫:৪০:২৪:অপরাহ্ন  |  ৬৬১৭৩৮ বার পঠিত
নতুন দায়িত্ব, দেশবাসীর কাছে দোয়া চাই: এ্যানি

রিপোর্টার্স২৪ ডেস্ক: নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবসেই দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন নবনিযুক্ত পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এটি অত্যন্ত বড় দায়িত্ব। দীর্ঘ অপেক্ষা, প্রত্যাশা, ত্যাগ, অত্যাচার ও নির্যাতনের পর আমরা নতুন দায়িত্ব গ্রহণ করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

মন্ত্রী বলেন, দল-মত নির্বিশেষে সবার ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে চান তিনি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। দেশ ও জনগণের স্বার্থেই কাজ করবো যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে দায়িত্ব পালনের অঙ্গীকার করে এ্যানি বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমরা আমাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করবো। দল-মত নির্বিশেষে দায়িত্ব পরিচালনা করতে পারি সেজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভার সদস্যদের প্রথম কর্মদিবস ছিল বুধবার। দিনের শুরুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা জাতীয় স্মৃতিসৌধ-এ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এদিন বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪