| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সদ্য সাবেক প্রেস সচিব ‘দ্য ডেইলি ওয়াদা’ পত্রিকার সম্পাদক হিসেবে যোগদান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৮, ২০২৬ ইং | ১৩:২৫:৫০:অপরাহ্ন  |  ৬৭৬৪৮৭ বার পঠিত
সদ্য সাবেক প্রেস সচিব ‘দ্য ডেইলি ওয়াদা’ পত্রিকার সম্পাদক হিসেবে যোগদান

রিপোর্টার্স২৪ ডেস্ক: নতুন চাকরিতে যোগদান করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানান।

শফিকুল আলম পোস্টে লিখেছেন, তিনি ‘দ্য ডেইলি ওয়াদা’ নামের একটি পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং পাঠকদের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণের মাধ্যমে তারেক রহমান বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নতুন প্রধানমন্ত্রী আজ (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম অফিস করবেন, মধ্যাহ্নভোজ ও বিকেলে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেবেন। বিকেল ৪টায় তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন। এজন্য সচিবালয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪