| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রমজান উপলক্ষে কলেজ-মাদ্রাসায় টানা ৩৯ দিনের ছুটি শুরু

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৮, ২০২৬ ইং | ১০:০৪:০৮:পূর্বাহ্ন  |  ৬৮০১০৬ বার পঠিত
রমজান উপলক্ষে কলেজ-মাদ্রাসায় টানা ৩৯ দিনের ছুটি শুরু

রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র রমজান উপলক্ষে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশের সরকারি ও বেসরকারি কলেজ এবং মাদ্রাসায় শুরু হয়েছে টানা ৩৯ দিনের ছুটি। ছুটির তালিকা অনুযায়ী আগামী ২৮ মার্চ পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছুটি এবং পুনরায় ক্লাস শুরুর তারিখ নিয়ে দেখা দিয়েছে বাড়তি আগ্রহ।

কলেজে ছুটির সূচি

শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন কলেজ বন্ধ থাকবে।

এরপর ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক দিনের ছুটি রয়েছে। পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় সব মিলিয়ে ২৮ মার্চ পর্যন্ত ছুটি কার্যকর থাকবে। ২৯ মার্চ (রোববার) থেকে কলেজে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।

অন্যান্য নির্ধারিত ছুটি

বর্ষপঞ্জি অনুযায়ী-

ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত ১০ দিন ছুটি।

দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন ছুটি।

শীতকালীন অবকাশ হিসেবে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১১ দিন বন্ধ থাকবে কলেজ।

এ ছাড়া প্রতিবছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের জন্য সংরক্ষিত তিন দিন ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠানপ্রধান এ ছুটি অনুমোদন করতে পারবেন।

এদিকে, স্কুল পর্যায়ে রমজানের ছুটি কবে থেকে কার্যকর হবে- তা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন অনেকে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪