| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নবীনদের প্রাধান্যে বিএনপি সরকার, ৫০ মন্ত্রিসভার ৪১ নতুন মুখ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৮, ২০২৬ ইং | ০১:০৯:৫৩:পূর্বাহ্ন  |  ৬৬০১৭৭ বার পঠিত
নবীনদের প্রাধান্যে বিএনপি সরকার, ৫০ মন্ত্রিসভার ৪১ নতুন মুখ

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রায় ১৯ বছর পর গঠিত বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের ৫০ সদস্যের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল দেখা গেছে। এবারের মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন (প্রধানমন্ত্রীসহ), যার মধ্যে ৪১ জনই প্রথমবারের মতো মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘ সময় পর ক্ষমতায় ফিরে বিএনপি নেতৃত্ব নতুন ও তরুণ নেতৃত্বকে সামনে আনার কৌশল নিয়েছে। অভিজ্ঞ রাজনীতিবিদদের পাশাপাশি অপেক্ষাকৃত নবীন ও প্রথমবার নির্বাচিত সংসদ সদস্যদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

২৫ মন্ত্রীর মধ্যে ১৭ জনই নতুন

২৫ সদস্যের মন্ত্রীপরিষদে ১৭ জনই প্রথমবারের মতো মন্ত্রী হয়েছেন, যা মোট মন্ত্রীর প্রায় ৬৮ শতাংশ। এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ২৪ জনের সবাই নতুন মুখ। অর্থাৎ পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলিয়ে ৪১ জন এবারই প্রথম মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পেলেন।

নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান-ও এই প্রথমবারের মতো মন্ত্রিসভার সদস্য হলেন। তিনি প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন বলে জানা গেছে।

প্রথমবারের মতো মন্ত্রী হলেন যারা

১. তারেক রহমান

২. ডা. এ জেড এম জাহিদ হোসেন

৩. ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)

৪. আব্দুল আওয়াল মিন্টু

৫. মিজানুর রহমান মিনু

৬. খন্দকার আব্দুল মোকতাদির

৭. আরিফুল হক চৌধুরী

৮. জহির উদ্দিন স্বপন

৯. মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট)

১০. আফরোজা খানম রিতা

১১. শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি

১২. মো. আসাদুজ্জামান

১৩. জাকারিয়া তাহের সুমন

১৪. দীপেন দেওয়ান

১৫. ফকির মাহবুব আনাম স্বপন

১৬. সরদার সাখাওয়াত হোসেন বকুল

১৭. শেখ রবিউল আলম

এই তালিকায় রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি টেকনোক্র্যাট হিসেবেও কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা প্রশাসনিক দক্ষতা ও নীতিনির্ধারণে বিশেষজ্ঞ মতামতকে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

প্রথমবারের মতো প্রতিমন্ত্রী হলেন যারা

১. এম রশিদুজ্জামান মিল্লাত

২. অনিন্দ্য ইসলাম অমিত

৩. মো. শরিফুল আলম

৪. শামা ওবায়েদ ইসলাম

৫. সুলতান সালাউদ্দিন টুকু

৬. ব্যারিস্টার কায়সার কামাল

৭. ফরহাদ হোসেন আজাদ

৮. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

৯. হাবিবুর রশিদ

১০. মো. রাজিব আহসান

১১. মো. আব্দুল বারী

১২. মীর শাহে আলম

১৩. মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি

১৪. ইশরাক হোসেন

১৫. ফারজানা শারমিন

১৬. শেখ ফরিদুল ইসলাম

১৭. মো. নুরুল হক নুর

১৮. ইয়াসের খান চৌধুরী

১৯. এম ইকবাল হোসেইন

২০. এম এ মুহিত

২১. আহম্মদ সোহেল মঞ্জুর

২২. ববি হাজ্জাজ

২৩. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

২৪. মো. আমিনুল হক (টেকনোক্র্যাট)

প্রতিমন্ত্রীদের তালিকায় বিভিন্ন রাজনৈতিক পটভূমি ও ভিন্নধারার নেতৃত্বের সমন্বয় লক্ষ্য করা যাচ্ছে। তরুণ রাজনীতিবিদ থেকে শুরু করে পেশাজীবী ও আন্দোলন-সংগ্রামের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও জায়গা পেয়েছেন।

নতুনদের আধিক্যে পরিবর্তনের বার্তা

দীর্ঘদিন পর ক্ষমতায় ফিরে বিএনপি নেতৃত্ব মন্ত্রিসভা গঠনে বড় পরিসরে নতুনদের অন্তর্ভুক্ত করে পরিবর্তনের বার্তা দিতে চেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্যদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা রাজনৈতিকভাবে সাহসী সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

নতুন মন্ত্রিসভার সামনে অর্থনীতি পুনরুদ্ধার, প্রশাসনিক সংস্কার, নির্বাচন-পরবর্তী স্থিতিশীলতা রক্ষা এবং আন্তর্জাতিক সম্পর্ক জোরদারের মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। নতুন ও পুরোনো নেতৃত্বের সমন্বয়ে সরকার কতটা কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারে, সেদিকে নজর থাকবে দেশবাসীর।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪