| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৪, ২০২৬ ইং | ১২:২৩:৩৭:অপরাহ্ন  |  ৭০৩৬৬৬ বার পঠিত
তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় তারেক রহমান-কে শুভেচ্ছা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কারকি। একই সঙ্গে নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় বাংলাদেশ সরকার ও জনগণকে অভিনন্দন জানান তিনি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে নেপালের প্রধানমন্ত্রী লেখেন, ১৩তম সংসদ নির্বাচন সফলভাবে পরিচালনার জন্য বাংলাদেশের সরকার এবং জনগণকে উষ্ণ অভিনন্দন। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-কে অসাধারণ বিজয়ে নেতৃত্ব দেওয়ায় আমি তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানাই।

তিনি আরও বলেন, আমাদের প্রতিবেশী সম্পর্ক জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা সুসংহত করতে আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির ২১৬ জন প্রার্থী বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪