| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৪, ২০২৬ ইং | ১১:২৭:১২:পূর্বাহ্ন  |  ৭৪৭২৯৮ বার পঠিত
নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে গেজেট জারি করে বাংলাদেশ নির্বাচন কমিশন।

এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এক প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের ভোট স্থগিত করা হয়। এছাড়া আরও দুটি আসনের ফলাফল স্থগিত রয়েছে। শুক্রবার ২৯৭টি আসনের বেসরকারি ফল ঘোষণা করা হয়।

উচ্চ আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফলের গেজেট এখনো জারি হয়নি বলে জানা গেছে।

গেজেট প্রকাশের পরবর্তী তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তবে বর্তমান স্পিকার পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় শপথ আয়োজন নিয়ে আলোচনা চলছে। সরকার জানিয়েছে, রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি অথবা প্রধান নির্বাচন কমিশনার শপথ বাক্য পাঠ করাতে পারেন।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর মহাসচিব জানিয়েছেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যেই সরকার গঠন করা হবে এবং তাদের দল সব রাজনৈতিক দলকে নিয়ে সংসদে যাবে।

ঘোষিত ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল স্থগিত থাকা দুটি আসনেও তাদের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। দলটির শরিকরা পেয়েছে তিনটি আসন।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়েছে। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের অন্যান্য শরিকরা পেয়েছে নয়টি আসন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪