| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুর সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী হাফিজুর রহমান

reporter
  • আপডেট টাইম: মে ০৭, ২০২৬ ইং | ০৭:০৩:৫৬:পূর্বাহ্ন  |  ৯৩০২ বার পঠিত
গাজীপুর সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী হাফিজুর রহমান

গাজীপুর প্রতিনিধি: আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ড. মুহাম্মদ হাফিজুর রহমানকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে কাউন্সিলর প্রার্থীদের নামও প্রকাশ করেছে দলটি।

বুধবার (৬ মে) সন্ধ্যায় টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য মো. জামাল উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আব্দুর রব এবং গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী।

অনুষ্ঠানে বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সাংগঠনিক কার্যক্রম ও দলের জনপ্রিয়তা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ইস্যুতেও সরকারের সঙ্গে গঠনমূলক আলোচনার কথা তুলে ধরা হয়।

মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান বলেন, গাজীপুরকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই।

অনুষ্ঠানে গাজীপুর জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪