| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল প্রকাশ, চট্টগ্রাম-২ ও ৪ স্থগিত

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৩, ২০২৬ ইং | ১১:৩৭:৫৫:পূর্বাহ্ন  |  ৭১৫৪০১ বার পঠিত
২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল প্রকাশ, চট্টগ্রাম-২ ও ৪ স্থগিত

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি), তবে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল প্রকাশ আপাতত স্থগিত রাখা হয়েছে। কমিশন জানিয়েছে, এই দুই আসনের ফল পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে ফল ঘোষণার সমাপনী বক্তব্যে ইসি সচিব আখতার আহমেদ জানান, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ২৯৭টি আসনের ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। বাকি দুই আসনের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শেষে কমিশন সিদ্ধান্ত জানাবে। এই ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ কার্যক্রম শেষ হয়েছে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও ধৈর্যের জন্য তিনি কৃতজ্ঞ। সকলের ধৈর্যের পরীক্ষায় সবাই উত্তীর্ণ হয়েছেন, যোগ করেন তিনি।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণার ক্ষেত্রে স্থগিত রাখার তিনটি পৃথক চিঠি জারি করেছিল। ওই চিঠিতে বলা হয়েছিল, আদালতে চলমান মামলার কারণে এই আসনের ফল ঘোষিত হবে না। এর মধ্যে শেরপুর-২ আসনের ফল ঘোষণা করা হলেও আপাতত গেজেট প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪