| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনে কোনো কারচুপি বা ভোট কেনাবেচার চেষ্টা চলবে না: ইসি সানাউল্লাহ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ১০:০৩:১২:পূর্বাহ্ন  |  ৭১৮৯৬৯ বার পঠিত
নির্বাচনে কোনো কারচুপি বা ভোট কেনাবেচার চেষ্টা চলবে না: ইসি সানাউল্লাহ

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু থেকে দেশের বিভিন্ন কেন্দ্রেই ভোটার উপস্থিতি উৎসাহব্যঞ্জক। নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ভিকারের নুন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান ও পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, প্রথম এক ঘণ্টায় প্রায় ১৫০ জন ভোট দিয়েছেন। সারা দেশ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। শহর এলাকার ভোটাররা কিছুটা দেরিতে কেন্দ্রে আসেন। এটিকে তিনি একটি ‘হ্যাবিট’ হিসেবে উল্লেখ করেন। গ্রামাঞ্চলের অনেক কেন্দ্রে সকাল থেকেই উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা গেছে।

ইসি সানাউল্লাহ বলেন, কিছু কেন্দ্রে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি, যা উৎসাহব্যঞ্জক। ভোটার তালিকায় নাম না থাকা বা কারিগরি জটিলতার বিষয়ে তিনি উল্লেখ করেন, হাজারে একটি টেকনিক্যাল গ্লিচ হতে পারে। মাইগ্রেশন সংক্রান্ত সমস্যাগুলো ডাবল চেক করার সুযোগ রয়েছে।

টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোনো অসাধু উদ্দেশ্যে ভোট কেনার চেষ্টা সফল হবে না। কাউকেই ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যেই বিভিন্ন স্থানে অভিযুক্তদের আটক করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে পড়া নিয়ে ইসি সানাউল্লাহ বলেন, এটি একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। নির্বাচন কমিশন এর প্রতিরোধে কাজ করছে, তবে রাজনৈতিক অধিকার ও জনউদ্দীপনা বিবেচনায় কোনো কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়নি। এই ক্ষেত্রে তিনি গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

সামাজিক ও পারিবারিক দায়িত্বের সঙ্গে ভোট দেওয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যেই নির্বাচন কমিশন কাজ করছে। এখন পর্যন্ত ভোট গ্রহণ সুশৃঙ্খলভাবে চলছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪