| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় ৩৭টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৪:০৮:৪৯:অপরাহ্ন  |  ৭৬৭৫৭১ বার পঠিত
ঢাকায় ৩৭টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজধানী ঢাকার ৩৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব কেন্দ্রে সাতজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা’ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগর এলাকায় মোট ১ হাজার ৬১৪টি ভোটকেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে চারজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর বিষয়ে তিনি বলেন, মোট ৩৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা হিসেবে সাতজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। একই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহার করা হবে বডি ক্যামেরা।

ডিএমপি কমিশনার জানান, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির মোট ২৫ হাজার পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মাঠে থাকবে ডিএমপির স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।

তিনি বলেন, এবারের নির্বাচনে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। ভোট কারচুপির কোনো সুযোগ থাকবে না।

ভোটের দিন সাংবাদিকদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, নির্বাচন ঘিরে বর্তমানে কোনো ধরনের হুমকি নেই এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) সরওয়ার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম নজরুল ইসলাম।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪