রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় মাত্র দুই দিন বাকি। নির্বাচনের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি জানিয়েছে, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। শুধুমাত্র তিন ধরনের ব্যক্তি ভোটকেন্দ্রে ফোন ব্যবহার করতে পারবেন।
ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার,ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ,ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার/ভিডিপি-র ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন সদস্য
রোববার (৮ ফেব্রুয়ারি) এই নির্দেশনা জারি করেছেন ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম।
নির্দেশনার ফলে ভোটগ্রহণের দিন প্রায় সব সাংবাদিক, যারা ফটো বা ভিডিও রেকর্ডিং কাজে মোবাইল ব্যবহার করেন, তারা সমস্যার সম্মুখীন হতে পারেন। ইসি প্রথমবার ভোটকেন্দ্রে ফোন ব্যবহার সংক্রান্ত এমন কঠোর বিধি প্রয়োগ
রিপোর্টার্স২৪/ঝুম