| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১০:৫৪:০৮:পূর্বাহ্ন  |  ৪০৪ বার পঠিত
ভারতে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ায় ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের একটি মন্দিরের দেওয়াল ধসের জেরে নিহত হয়েছেন ৬ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ১২ থেকে ১৪ জন। মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে ঘটেছে এ ঘটনা।

প্রতি মঙ্গলবার এই মন্দিরে বড় জনসমাগম হয় জানিয়ে সাঙ্গলি জেলা পুলিশের সুপারিন্টেনডেন্ট তুষার দোশি ভারতীয় সংবাদমাদ্যম এনডিটিভিকে বলেন, প্রায় ৩৫০ জন ভক্ত-দর্শনার্থী মন্দিরের চত্বরে ছিলেন। সন্ধ্যার দিকে ভারী বর্ষণ এবং ঝড় শুরু হলে তারা মন্দির চত্বরের সীমানা দেওয়ালে টিনশেডের নিচে আশ্রয় নেন। হঠাৎ করে দেওয়ালের একাংশ ও টিনশেড ধসে যায়। ধসে যাওয়া দেওয়াল ও টিনশেডের তলায় চাপা পড়ে এই নিহত এবং আহতের ঘটনা ঘটেছে।

আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন তুষার দোশি।

সূত্র : এনডিটিভি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪