স্টাফ রিপোর্টার: রাজধানীর বংশালের নয়াবাজারে একটি বাসা থেকে নিসার আলী (৫০) নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মে) নয়াবাজার বাগডাসা লেনের একটি পাঁচ তলা ভবনের দ্বিতীয় তলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের হাত-পা গামছা দিয়ে এবং মুখ জানালার পর্দা দিয়ে বাঁধা ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নিসার আলীর ইসলামপুর এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। তার গ্রামের বাড়ি যশোরের শার্শা উপজেলার শ্যামলগাছী গ্রামে। তিনি নয়াবাজারের ওই বাসাটি তিন মাস আগে ভাড়া নিয়ে একাই বসবাস করছিলেন।
এ বিষয়ে বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে পুলিশ রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে খাটের ওপর থেকে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে।হত্যাকাণ্ডটি একদিন আগে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, বাসার মালিক মোহাম্মদ হোসেন বাবু মঙ্গলবার দুপুর ১টার দিকে বাসায় আলো জ্বলতে দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি দরজার বাইরে থেকে পর্দা সরিয়ে ভেতরে তাকিয়ে নিসার আলীর পা-বাঁধা অবস্থায় দেখতে পান। এরপর তিনি স্থানীয়দের বিষয়টি জানান এবং ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়।
রিপোর্টার্স২৪/ধ্রুব