| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সকাল থেকেই বিদ্যুৎ থাকবে না রাজধানীর বিভিন্ন এলাকায়

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ০৭:৩১:০৩:পূর্বাহ্ন  |  ১০০৪ বার পঠিত
সকাল থেকেই বিদ্যুৎ থাকবে না রাজধানীর বিভিন্ন এলাকায়

স্টাফ রিপোর্টার: জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে আজ বুধবার (১৩ মে) রাজধানীর কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার (১২ মে) এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এসব এলাকার মধ্যে রয়েছে— হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ী (আংশিক), দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, দেওয়ানবাড়ী এলাকা, নোমানিয়া মাদ্রাসা এলাকা, ইকবাল নগর এবং গোলামবাজার মহিলা মাদ্রাসা এলাকা।

সংস্থাটি জানায়, হাবিবনগর ফিডারের বর্তমান পিক লোড প্রায় চার মেগাওয়াট, যা স্বাভাবিকের তুলনায় বেশি। গ্রাহকদের আরও মানসম্মত, স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে ফিডারটির লোড বিভাজনের মাধ্যমে নতুন ফিডার নির্মাণের কাজ করা হবে।

এ কাজ সম্পন্ন হলে সিস্টেম লস কমবে এবং ভবিষ্যতে গ্রাহকরা আরও উন্নত বিদ্যুৎ সেবা পাবেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪