| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠক উপদেষ্টার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৫, ২০২৬ ইং | ১২:২৬:৪৪:অপরাহ্ন  |  ৭৭০৪০১ বার পঠিত
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠক উপদেষ্টার

চট্টগ্রাম প্রতিনিধি: শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কার্যত অচল রয়েছে চট্টগ্রাম বন্দর। এমন পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসছে বন্দর কর্তৃপক্ষ। এতে উপস্থিত থাকবেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

আজ বৃহস্পতিবার সকালে বন্দর কর্তৃপকের কনফারেন্স রুমে অনুষ্ঠেয় বৈঠকে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের থাকতে বলা হয়েছে। গতকাল এ নিয়ে একটি চিঠি দেয় বন্দর কর্তৃপক্ষ।

বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার থেকে টানা তিন দিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন। এর পর আন্দোলনকারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যান।

বন্দর জেটিতে কনটেইনার ও মালামাল হ্যান্ডলিং, ইয়ার্ড থেকে সরবরাহ/হস্তান্তর এবং জাহাজ চলাচল সবই সম্পূর্ণভাবে বন্ধ আছে।

বন্দর সূত্র জানায়, আজ সকাল থেকে আন্দোলন আরও কঠোর হয়ে গেছে। আন্দোলনকারীরা বিভিন্ন প্রবেশদ্বারে অবস্থান নিয়ে ট্রাফিক, ইলেকট্রিকাল, মেকানিক্যাল এবং অন্যান্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের বন্দরে প্রবেশে বাধা দিচ্ছেন।

বন্দর কর্তৃপক্ষের চিঠিতে বলা হয়, বর্তমানে নিউমুরিং টার্মিনাল পরিচালনা করা সিডিডিএলের পরিচালক যেন একজন বা দুইজন শ্রমিককে বৈঠকে পাঠান।

বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা যেমন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার অতিরিক্ত পরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আঞ্চলিক কমান্ডার, চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, কোস্ট গার্ডের জোনাল কমান্ডার ও নেভি ইন্টেলিজেন্সের কর্মকর্তাদের বৈঠকে থাকতে বলা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪