| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিশু গৃহকর্মীকে নৃশংস নির্যাতন: বিমানের এমডি সস্ত্রীক কারাগারে

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০২, ২০২৬ ইং | ১৮:৫৫:১৫:অপরাহ্ন  |  ৭৯০৮৩৮ বার পঠিত
শিশু গৃহকর্মীকে নৃশংস নির্যাতন: বিমানের এমডি সস্ত্রীক কারাগারে
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে নৃশংসভাবে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্য দুজন হলেন ওই বাসার আরও দুই গৃহকর্মী। মামলার পর সোমবার (২ ফেব্রুয়ারি) তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) রোমের মিয়া গ্রেপ্তারদের কারাগারে আটক রাখার আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পক্ষে প্রসিকিউশন পুলিশের এসআই তাহমিনা আক্তার আদালতকে জানান, আজ গ্রেপ্তারদের জামিন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ বলেন, অভিযোগ অনুযায়ী শিশুটিকে দীর্ঘ সময় ধরে বীভৎসভাবে নির্যাতন করা হয়েছে। তার শরীরে গুরুতর জখম ও নির্যাতনের একাধিক আলামত পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির পরিবার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

ওসি আরও জানান, মামলার পরিপ্রেক্ষিতে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে শফিকুর রহমান, তার স্ত্রী বিথী এবং বাসার আরও দুই গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়। ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪