| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৯৭ মামলা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০২, ২০২৬ ইং | ১৭:৪৬:০৬:অপরাহ্ন  |  ৭৮৭০০০ বার পঠিত
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৯৭ মামলা

স্টাফ রিপোর্টার: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ১ হাজার ৯৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার (১ ফেব্রুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে। ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, ২টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১৮টি মোটরসাইকেলসহ মোট ৪০টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ৩টি বাস, ৮টি ট্রাক, ১৩টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলসহ ১৩৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৬টি বাস, ৬টি ক্যাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ১০০টি মোটরসাইকেলসহ ১৬৫টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪টি বাস, ১৩টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ২টি সিএনজি ও ১১টি মোটরসাইকেলসহ ৪৭টি মামলা হয়েছে।

তিনি আরও জানান, অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৫টি বাস, ২টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৬৭টি মোটরসাইকেলসহ ১৪৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ১টি বাস, ২টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ১২৩টি মোটরসাইকেলসহ ১৮২টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৫টি বাস, ৪টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৪৮টি মোটরসাইকেলসহ ১৫৮টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৭টি বাস, ২টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ৬৮টি মোটরসাইকেলসহ ১৮৫টি মামলা হয়েছে। এ ছাড়া অভিযানকালে ৩৮৪টি গাড়ি ডাম্পিং ও ১৪১টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪