উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন সারা ফ্যায়রুজ যাইমা। প্রাণবন্ত উপস্থাপনা, সাবলীল ভঙ্গি এবং আত্মবিশ্বাসী উপস্থিতির কারণে অল্প সময়েই তিনি পরিচিতি পেয়ে যান। পর্দার উপস্থাপক থেকে অভিনয়শিল্পী হয়ে গেছেন সারা। প্রথমবারের মতো অভিনয় করলেন ওয়েব ফিল্মে। অভিষেকে কেমন করলেন তিনি?
আবারো নতুন অতিথি আসার সুখবর দিলেন বলিউড দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং। রোববার (১৯ এপ্রিল) সামাজিকমাধ্যমে মেয়ে দুয়া পাডুকোন সিংয়ের একটি মিষ্টি ছবির মাধ্যমে দীপিকা তার দ্বিতীয়বার মা হওয়ার খবরটি ভক্তদের সাথে শেয়ার করেন।
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি আবারও নেটদুনিয়ায় আলোচনার ঝড় তুলেছেন। এবার নাচতে নাচতে চিংড়ি রান্নার একটি ভিডিও শেয়ার করে ভক্তদের নজর কেড়েছেন তিনি।
বলিউডের শ্রীলঙ্কান অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের জন্য আদালত পর্যন্ত যেতে হয়েছে অভিনেত্রীকে। প্রেমের টানে কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় বিতর্কে জড়িয়ে বলিউডের শক্ত পায়ের তলার মাটিও খোয়াতে বসেছেন জ্যাকুলিন! অন্যদিকে জ্যাকুলিনের মন পেতে সুকেশ লেগেই আছেন।
ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। তার সঙ্গে নাম জড়িয়ে আলোচনায় উঠে এসেছেন পশ্চিমবঙ্গের মডেল ও অভিনেত্রী তানিয়া চট্টোপাধ্যায়। চাহালের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ্যে এনে উল্টো আইনি জটিলতায় পড়েছেন তানিয়া। জানা গেছে, এ ঘটনায় অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলাও দায়ের করা হয়েছে।
ভারতীয় বাউল সংগীতের অন্যতম সাধক-শিল্পী কানাই দাস বাউল মারা গেছেন। শনিবার (১৮ এপ্রিল) সকালে পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। প্রখ্যাত ভারতীয় চিত্রগ্রাহক ও নির্মাতা রঞ্জন পালিত সামাজিকমাধ্যমে জানান,
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে রাজপথ কাঁপানো পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক এবার সরাসরি জাতীয় রাজনীতির মঞ্চে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
চলচ্চিত্র নির্মাণকে ঘিরে নিজের দীর্ঘ অভিজ্ঞতা, কষ্ট ও মানসিক চাপের কথা তুলে ধরেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেছেন, সিনেমা মুক্তির সময় তার শরীরে জ্বর আসে—কারণ থাকে সম্ভাব্য সমালোচনা ও আক্রমণের আশঙ্কা।
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তরুণ অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি আবারও ব্যস্ত হয়ে পড়েছেন নতুন সিনেমার শুটিং নিয়ে। তার অভিনীত ‘বিদায়’ সিনেমার কাজ ফের শুরু হয়েছে। কিছুদিন বিরতির পর আবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে নতুন উদ্যমে কাজ করছেন এই অভিনেত্রী।
ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন প্রজেক্ট মানেই দর্শকদের জন্য বাড়তি উন্মাদনা। এবার সেই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। নির্মাতা আ
ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’খ্যাত নন্দিত অভিনেত্রী সারাহ বেগম কবরী। ২০২১ সালের ১৭ এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমান। কিন্তু চলে যাওয়ার আগে রেখে গেছেন অসমাপ্ত স্বপ্নের সিনেমা ‘এই তুমি সেই তুমি’। কেবল অভিনয় নয়, এটি পরিচালনাও করেছেন কবরী।
এবারের ঈদুল ফিতরের অন্যতম আলোচিত ছবি ‘প্রেশার কুকার’। কোনো নায়ক ব্যতীত চার নায়িকাকে নিয়ে ছবিটি নির্মাণ করে ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন এর পরিচালক রায়হান রাফী। এতে অভিনয় করা চার নায়িকার মধ্যে সবথেকে বেশি আলোচনা ও প্রশংসায় ভাসছেন নাজিফা তুষি। ছবিটিতে আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী।
ঈদের অন্যতম আলোচিত সিনেমা ‘রাক্ষস’। মেহেদি হাসান হৃদয় পরিচালিত রোমান্টিক থ্রিলার সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শক ও বোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছেন। ‘বরবাদ’ নির্মাতার এবারের সিনেমাটি দেশের সীমানা ছাড়িয়ে মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্রে। আন্তর্জাতিক পরিবেশক হিসেবে রয়েছে গ্যালাক্সি মিডিয়া।
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া আবারও আলোচনায়, তবে এবার সিনেমা নয় আইনি লড়াইয়ের কারণে। খ্যাতির সঙ্গে সঙ্গে ব্র্যান্ড ভ্যালু বাড়লেও, একটি সাবান প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চলমান বিরোধে বিপাকে পড়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি মাদ্রাজ হাইকোর্ট তার করা ১ কোটি রুপি ক্ষতিপূরণের আবেদন খারিজ করে দিয়েছে।
বিনোদন অঙ্গনের অন্ধকার দিক ‘কাস্টিং কাউচ’ নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী ডেইজি শাহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকে এক নির্মাতার হাতে হেনস্তার শিকার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। তার অভিযোগ, অডিশন দিতে গিয়ে দক্ষিণ ভারতীয় এক নির্মাতার অপেশাদার আচরণের মুখোমুখি হয়েছিলেন।