স্টাফ রিপোর্টার: আজ ১০ মে, বিশ্ব মা দিবসে ভালোবাসা, কৃতজ্ঞতা আর স্মৃতিচারণে ভরে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও মাকে নিয়ে প্রকাশ করেছেন নিজেদের না বলা অনুভূতি।
মা দিবসের দিনই অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের মায়ের জন্মদিন। মায়ের সঙ্গে একাধিক ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, শুভ জন্মদিন মা। আমার জীবনের রানি।
এদিকে, অভিনেত্রী অপু বিশ্বাসও মা দিবসে একটি প্রতীকী ছবি প্রকাশ করে মাতৃত্ব নিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন। তিনি লেখেন, মাতৃত্ব একটি পবিত্র যাত্রা, যা সততার ওপর গড়ে ওঠে; কোনো লুকোচুরি বা বিতর্কের ওপর নয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব