সম্প্রতি মুক্তি পেয়েছে ওপার বাংলার অভিনেতা যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান অভিনীত ছবি ‘আড়ি’। আর এই ছবির রেশ কাটতে না কাটতেই টালিগঞ্জের এই তারকা দম্পতির জীবনে এক বড় পরিবর্তন দেখা গেল। হঠাৎ ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন যশ ও নুসরাত।
দেশের প্রেক্ষাগৃহে ঈদে একসঙ্গে একাধিক ছবি মুক্তির হিড়িক পড়ে যায়। এবারের ঈদে মুক্তি পেয়েছিল ৬টি ছবি। যার মধ্যে অন্যতম মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’। যা দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে পাশাপাশি বিদেশের প্রেক্ষাগৃহেও বেশ সাফল্য অর্জন করেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন শাকিব খান। যেখানে উল্লেখ করেছেন যে, ‘চলতে থাকুক বাংলা সিনেমার এই জয়যাত্রা।’
একসময় চুটিয়ে প্রেম করতেন পরিচালক সৃজিত ও স্বস্তিকা মুখার্জি। দুই মুখার্জির সম্পর্কের কথা টলিউডে ওপেন সিক্রেটই ছিল। তবে সম্পর্ক পরিণতি পাওয়ার আগেই পরিচালকের সঙ্গে প্রেম ভাঙে অভিনেত্রীর। তবে সেইসব কথা এখন অতীত। বর্তমান দিনে দুই তারকাই একে-অপরের খুব ভালো বন্ধু। গত বছরই সৃজিতের টেক্কা ছবিতে দেখা গিয়েছিল স্বস্তিকাকে।
জামিন পেলেন সোনা পাচার মামলায় অভিযুক্ত কন্নড় অভিনেত্রী র্যানা রাও। তবে জেলেই থাকতে হবে তাকে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অর্থনৈতিক অপরাধ সংক্রান্ত বিশেষ আদালত ২ লাখ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করেছে।
‘ওয়ার টু’ ছবির টিজারে তার হলুদ বিকিনি লুকে রীতিমতো উষ্ণতার পারদ চড়িয়েছেন।
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি কাশিমপুর কারাগার থেকে বের হন।
গত নভেম্বরে ইডেন কলেজের এক ছাত্রীকে গুলশানে দেখা করার কথা বলে ডেকে নেন নোবেল। তাকে বিয়ের প্রলোভন দেখান। পরে সাত মাস ডেমরার একটি বাসায় আটকে রাখেন তিনি। এই সময় তিনি ছাত্রীকে নির্যাতন ও ধর্ষণ করেন। এসব ঘটনা নিজের মোবাইল ফোনে ধারণ করেন। এই ভিডিও দিয়ে ছাত্রীকে তিনি ‘ব্ল্যাকমেইল’ করছিলেন।
অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে তিনটার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে বেরিয়ে যান নুসরাত ফারিয়া। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির।
হঠাৎ করেই সোমবার (১৯ মে) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এরপর ফেসবুক লাইভে এসে এ ধরনের প্রচারে বিরক্তি প্রকাশ করেন।
অভিনয়ের বাইরে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ঢাকাই সিনেমার চলতি সময়ের নায়িকা মিষ্টি জান্নাতের। চলতি মাসের শুরুতে উটের দুধ বিক্রির ইচ্ছে প্রকাশ করে আলোচনায় আসেন তিনি। এবার এই নায়িকা জানালেন, তাকে নাকি দেওয়া হচ্ছে- হত্যার হুমকি!
মঙ্গলবার (২০ মে) নারী নির্যাতন মামলায় নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত
আসন্ন কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’
সকাল ৮টার দিকে আদালত চত্বরে আসেন অভিনেত্রী নুসরাত ফারিয়ার মা ফেরদৌসী বেগম। তবে মেয়ের দেখা পাননি তিনি। আদালতে তোলার সময় উপচে পড়া ভিড় দেখে তিনি আর আদালতের সামনে যাননি। বেলা ১১টার দিকে শুনানি শেষ হলে ফারিয়ার খোঁজ-খবর নেন আইনজীবীর মাধ্যমে। আদালত চত্বরে বিমর্ষ মুখে দেখা গেছে ফেরদৌসী বেগমকে। গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি তিনি। আইনজীবীর কাছে জানতে চেয়েছেন, ফারিয়া শারীরিক ও মানসিকভাবে ভালো আছে?
গেলো কয়েক বছরে বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেননি বলিউড সুপারস্টার সালমান খান। গত ঈদে মুক্তি পাওয়া ‘সিকান্দার’ সিনেমাটিও ভালো ব্যবসা করতে পারেনি। স্বাভাবিকভাবেই ভক্তদের মন খারাপ। এরই মধ্যে এলো সুখবর। নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন তিনি। এবার ভারতীয় এক বীরের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন ভাইজান