লিউডের আনা দে আরমাস, হান্দে এর্চেল ও অ্যাম্বার হার্ডের মতো তারকাদের পেছনে ফেলে আইএমডিবির শীর্ষ ১০ সুন্দরী অভিনেত্রীর তালিকায় ষষ্ঠ হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির।
অপেক্ষার পালা শেষে পর্দায় হাজির বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। তার প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যা**ডস অব বলিউড’র প্রথম ঝলক প্রকাশ পেয়েছে। আর টিজারটি প্রকাশ হওয়া মাত্রই লুফে নিচ্ছেন ভক্ত অনুরাগীরা। ফার্স্টলুক টিজারে রয়েছে আরিয়ানের ভয়েসওভার এবং উপস্থিতি, যা অনেকটাই তার বাবা সুপারস্টার শাহরুখ খানের স্টাইলে।
গেল ১৫ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়া ‘৩৬ জুলাই মুক্তির উৎসবে’ পারফরম করার কথা ছিল ব্যান্ডদল আর্টসেলের। তবে কনসার্টের আগের রাতেই সামাজিকমাধ্যমে পোস্ট দিয়ে অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেয় তারা। এতে ক্ষুব্ধ হন আয়োজক ও শিক্ষার্থীরা।
অসুস্থ হয়ে পড়ায় পুত্র শাহীম মুহাম্মদ পূণ্যসহ হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। শারীরিকভাবে অসুস্থ থাকায় চিকিৎসক দুজনকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। পরীমণি শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর তার পুত্র পূণ্যর জ্বর। তীব্র শ্বাসকষ্টের সমস্যার কারণে নির্দিষ্ট সময় পরপর পরীমণিকে নেবুলাইজ করার পরামর্শ দেন চিকিৎসক।
বলিউড বাদশা শাহরুখ খান সবসময়ই তার স্বভাবসুলভ রসিকতা দিয়ে ভক্তদের মুগ্ধ করেন। সম্প্রতি ভক্তদের সঙ্গে আড্ডায়ও তার ব্যতিক্রম হয়নি। দীর্ঘ বিরতির পর শনিবার সন্ধ্যায় আবারও আয়োজন করা হয় প্রশ্নোত্তর পর্ব আস্ক এসআরকে।
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বর্তমানে কাজের চেয়ে নিজের লাইফস্টাইল নিয়ে বেশ আলোচনায় থাকেন এই তারকা। সামাজিক মাধ্যমে রয়েছে তার অসংখ্য অনুসারী, তাই তো নিজের নানা মুহূর্ত তাদের সামনে তুলে ধরেন অভিনেত্রী।
হলিউডের জনপ্রিয় তারকা টম ক্রুজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া মর্যাদাপূর্ণ কেনেডি সেন্টার অনার গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে থাকার সময়ে ট্রাম্পের হাত থেকে এ সম্মাননা পাওয়ার তালিকায় নাম থাকলেও শেষ পর্যন্ত তা প্রত্যাখ্যান করেছেন ক্রুজ।
খুব অল্প সময়েই দর্শকের মন জয় করে নিয়েছেন খায়রুল বাসার। দর্শকমহলে অভিনয় দিয়েই নিজের একটি আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন। জুলাই গণভুত্থ্যানে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন এই অভিনেতা। এছাড়া সমসাময়িক বিভিন্ন কর্মকাণ্ডেও ভক্তমহলে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
ছোট পর্দার চলতি সময়ের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। গেল বুধবার এই অভিনেত্রী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করেন। এরপরই মিয়া খলিফার সঙ্গে তার তুলনা করেন কেউ কেউ। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। শুধু ক্ষোভ প্রকাশেই সীমাবদ্ধ থাকেননি। এক সাক্ষাৎকারে দেশের বেশিরভাগ পুরুষকে ‘সেক্সুয়ালি হতাশাগ্রস্ত’ বললেন তিনি। তাই এই ধরনের নোংরা ভাবনা করতে পারেন বলে দাবি তার।
ভারতের সিনেমায় প্রতিবেশী দেশের সঙ্গে রাজনৈতিক উত্তেজনা তুলে ধরার প্রথা নতুন কিছু নয়। এবার সেই রেখাকে ধরে টলিউডের নতুন ছবি ‘রক্তবীজ ২’ টিজারেও উঠে এসেছে বাংলাদেশ-ভারতের সম্পর্কের অস্থিরতা। টিজারেই দেখা মিলেছে এক ঝলক শেখ হাসিনার!
এবার ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের বাড়িতে বেজে উঠলো বাংলা গান! গানটি জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের। দলটির ভোকাল জুনায়েদ ইভানের জন্মদিন আজ। দিনভর সবার শুভেচ্ছা পেলেও এবারের জন্মদিনে এক অবাক করা উপহার নেইমারের বাড়িতে তার গান বেজে ওঠা।
গেল ১০ আগস্ট ছেলে রাজ্যর তৃতীয় জন্মদিনটি ঘরোয়া আয়োজনেই উদযাপন করেন চিত্রনায়িকা পরীমণি। সব কিছু চলছিল ঠিকঠাক। কিন্তু ছয় দিন পর হঠাৎ করেই তিনি দেখলেন, সেই একান্ত পারিবারিক অনুষ্ঠানের ফুটেজ সামাজিকমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে!
টালিউডের রোমান্টিক পর্দা যেন একসময় মানেই ছিল দেব-শুভশ্রী। মাত্র ছয়টি সিনেমা কিন্তু দর্শকের হৃদয়ে তৈরি হয়েছে এক অমর নস্টালজিয়া। এমনকি এক দশকেরও বেশি সময় আলাদা পথে চলার পরও, তাদের নাম উচ্চারিত হলে এখনো হলভর্তি করতালির শব্দ শোনা যায়।
বলিউডে যেখানে খ্যাতি ও সম্পদের মূল সূত্র ধরা হয় একের পর এক ব্লকবাস্টার সিনেমা, আর সেখানেই কিনা ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন অভিনেতা অভয় দেওল। ক্যারিয়ারে ১৪টির অধিক ছবি বক্স অফিসে ফ্লপ করলেও আজ তিনি শুধু দেওল পরিবারেই নয়, বলিউডের অনেক সফল তারকার চেয়েও বেশি সম্পদের মালিক।
১৯৬২ সালের আজকের দিনে চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নে জন্মগ্রহণ করেন বাংলা সংগীতের জাদুকর, বাংলা ব্যান্ড সংগীতের অন্যতম পথিকৃৎ আইয়ুব বাচ্চু। যার সুরের মূর্ছনায় ও গিটারের তালে মাতোয়ারা হতেন দর্শক-শ্রোতা। এখনো তার পুরনো গান আন্দোলিত করে অসংখ্য ভক্ত-শ্রোতাকে। বাংলাদেশে ব্যান্ডসংগীতের চর্চা শুরু হয় দেশ স্বাধীন হওয়ার কয়েক বছর পর।