| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ক্ষমতা মানুষকে শয়তানে পরিণত করে: বাঁধন

চব্বিশের আন্দোলনে জোরালো ভূমিকা রেখেছিলেন আজমেরী হক বাঁধন। যার ফলে ৫ আগস্টের পর থেকেই সামাজিকমাধ্যমে একশ্রেণির সমর্থকের কাছে কটাক্ষের মুখে পড়তে হয় বাঁধনকে। এখনও সাইবার অ্যাটাকের মুখোমুখি হন এই অভিনেত্রী। বুধবার (২০ আগস্ট) ফেসবুকে এক স্ট্যাটাসে সেই প্রসঙ্গ তুলে ধরেন বাঁধন।

বিস্তারিত...

যারা ট্রল করে, তারা আসলে হতাশাগ্রস্ত মানুষ: দীঘি

শিশুশিল্পী হিসেবে ঢাকাই সিনেমায় অভিষেক হয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। মাঝে দীর্ঘ বিরতির পর নায়িকা হিসেবে ফিরেছেন তিনি। তবে তার এই পথচলা মোটেও সহজ ছিল না, বিভিন্ন সময়ে তাকে ঘিরে তৈরি হয়েছে নানা গসিপ; হয়েছেন ট্রলের শিকারও। শুরুতে ট্রল নিয়ে ভীষণ কষ্ট পেলেও এখন আর এসবকে পাত্তা দেন না বলেই জানান এই চিত্রতারকা।

বিস্তারিত...

আমিরের ‘বিবাহবহির্ভূত সন্তান’ ও জেসিকা এখন কোথায়!

আমির খান। বলিউডের অন্যতম দাপুটে অভিনেতা। ব্যক্তিগত জীবনে অনেক নারীর সঙ্গে তার নাম জড়িয়েছে। রিনা দত্তকে ভালোবেসে প্রথম বিয়ে করেন তিনি। এ সংসারে জুনায়েদ ও ইরা খান নামে দুটো সন্তান রয়েছে।

বিস্তারিত...

বিশ্বসুন্দরী মঞ্চে ইতিহাস গড়তে যাচ্ছেন ফিলিস্তিনি নাহিন আইয়ুব

অবশেষে ভাঙতে চলেছে ইতিহাসের দীর্ঘ নীরবতা। প্রথমবারের মতো ফিলিস্তিনের পতাকা উড়বে বিশ্বসুন্দরীদের মহামঞ্চে। আলো-ঝলমলে এই আয়োজনে অংশ নিতে যাচ্ছেন ফিলিস্তিনের খ্যাতিমান মডেল ও সমাজকর্মী নাহিন আইয়ুব। আসন্ন ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তার এই পদার্পণ শুধু সৌন্দর্যের নয়; বরং বিশ্ব দরবারে ফিলিস্তিনের জন্য সূচনা হবে এক নতুন অধ্যায়।

বিস্তারিত...

অনুমতি ছাড়া ছবি ব্যবহার করায় ক্ষোভ ঝাড়লেন প্রভা

ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতনের পরও নিজেকে অভিনয়ে যুক্ত রেখেছেন সাদিয়া জাহান প্রভা। শুধু পর্দাতেই নয়, সামাজিকমাধ্যমেও বেশ সরব। এবার বিতর্কিত এক ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন এই অভিনেত্রী।

বিস্তারিত...

নিজ খরচে ওমরায় পাঠানো সেই গরু বিক্রেতার বাড়িতে গেলেন অপু বিশ্বাস

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে গরু বিক্রি করে জাল টাকা পেয়ে প্রতারিত হয়েছিলেন বৃদ্ধ রইস উদ্দিন। তার কান্নায় কেঁদেছিল পুরো দেশ। সেই ঘটনা নজরে এসেছিল চিত্রনায়িকা অপু বিশ্বাসের। নিজ খরচে তিনি রইস উদ্দিনকে সৌদি আরব পাঠান পবিত্র ওমরাহ পালন করতে।

বিস্তারিত...

খাদ্যে বিষক্রিয়া: হাসপাতালে ১২০ জন, শুটিং বন্ধ

লাদাখের লেহ শহরে চলছিল বলিউড অভিনেতা রণবীর সিংয়ের আসন্ন সিনেমা ‘ধুরন্ধর’র শুটিং। রোববার (১৭ আগস্ট) রাতে সেখানে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হন শতাধিক কলাকুশলী। এরপর তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

বিস্তারিত...

‘লিচুর বাগান’ গানের পর্যায়ে পড়ে না: সাদিয়া তানজিন

গেল কোরবানি ঈদে ‘তাণ্ডব’ সিনেমা দিয়ে দর্শকের মন জয় করেছেন শাকিব খান। ছবির ‘লিচুর বাগান’ গানটিও ভাইরাল। এ গানের মাধ্যমে শাকিব-সাবিলার রসায়ন প্রথম উন্মুক্ত করা হয়। তবে ‘লিচুর বাগান’কে গানের পর্যায়-ই রাখছেন না অভিনেত্রী সাদিয়া তানজিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে’ এই গানটা। আমার খুবই বিরক্ত লাগে গানটা শুনলে।’

বিস্তারিত...

রাজস্থান থেকে মিস ইউনিভার্স বিশ্বমঞ্চে মনিকা বিশ্বকর্মা

ভারতের বিনোদন ইতিহাসে যোগ হতে চলেছে নতুন আরেক অধ্যায়। রাজস্থানের গর্ব মনিকা বিশ্বকর্মা এখন দেশের গণ্ডি পেরিয়ে পা রাখতে চলেছেন মিস ইউনিভার্স ২০২৫-এর মঞ্চে, যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে। জয়পুরে আয়োজিত মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৫-এর গ্র্যান্ড ফাইনালে বিজয়ী হয়ে তিনি এই সুযোগ অর্জন করেছেন।

বিস্তারিত...

মারা গেছেন থ্রি ইডিয়টসের অভিনেতা

বলিউডের অভিজ্ঞ ও জনপ্রিয় অভিনেতা অচ্যুত পোতদার আর আমাদের মাঝে নেই। সোমবার (১৮ আগস্ট) ৯১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ভারতের ঠাণের জুপিটার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক কিছু জটিলতার কারণে তাকে ভর্তি করা হলেও ঠিক কী কারণে মারা গেছেন, তা স্পষ্ট করে জানানো হয়নি। তার শেষকৃত্য মঙ্গলবার ঠাণেতেই সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

বিস্তারিত...

৪৫-এ সানি লিওন, নিজেকে ফিট রাখেন যেভাবে

বলিউড অভিনেত্রী সানি লিওনকে দেখলে তার বয়স আন্দাজ করতে পারেন না ভক্তরা। ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ‘বিগ বস’-এর হাত ধরে পরিচিতি পেলেও পর্ন তারকা হিসেবেও কম জনপ্রিয়তা ছিল না তার। ৪৫-এর সানি এখনও ২৫-এর যৌবনকে ধরে রেখেছেন। তার ত্বকের জেল্লা দেখলে তাবড় তাবড় নায়িকারা ঈর্ষা করবেন। দাগ-ছোপহীন এই ত্বকের সিক্রেট কী, তা অনেকেই জানতে চান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি নিজের ত্বকের যত্ন নিয়ে কথা বলেছেন।

বিস্তারিত...

শাকিব খানের সঙ্গে এবার তানজিন তিশা

সেপ্টেম্বরে নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক সাকিব ফাহাদ। সিনেমাটির অধিকাংশ শুটিং হবে থাইল্যান্ডে, এরপর বাংলাদেশে।

বিস্তারিত...

নায়িকার চরিত্রে রুনা খান

ছোট ও বড় পর্দায় অভিনয় করে দর্শক মনোযোগ কেড়েছেন রুনা খান। এবার প্রথম অভিনয় করতে যাচ্ছেন সিনেমার নায়িকা চরিত্রে। ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ নামে সিনেমাটি নির্মাণ করছেন আলী জুলফিকার জাহেদী।

বিস্তারিত...

‘কুলি’তে নজরকারা কে এই অভিনেত্রী?

লোকেশ কানাগরাজ পরিচালিত ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ‘কুলি’ গেল ১৪ আগস্ট মুক্তি পেয়েছে। ইতোমধ্যেই প্রেক্ষাগৃহে সাড়া জাগিয়েছে। সান পিকচার্স প্রযোজিত সিনেমাটিতে আমির খান, সত্যরাজ, নাগার্জুন, সৌবিন শাহির, উপেন্দ্রসহ অনেক অভিনেতা এতে অভিনয় করেছেন।

বিস্তারিত...

রাজকীয় লুকে ঝলমলে রুক্মিণী মৈত্রও

টালিউডের আলোচিত জুটি দেব-শুভশ্রীর রিইউনিয়ন এখনও আলোচনায়। সেই আবহে দেবের বর্তমান প্রেমিকা ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রও বারবার আসছেন শিরোনামে। এমন আবহের মাঝে আকর্ষণীয় লুকে দেখা মিলল ওপার বাংলার এই নায়িকার।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪