পাকিস্তানি নারী ক্রিকেটারদের ৫০ শতাংশ বেতন বাড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সব মিলিয়ে পিসিবির চুক্তিতে থাকা ২০ জন শীর্ষ ক্রিকেটার এই তালিকায় আছেন।
পেহেলগাম ইস্যুর পর দ্বিপাক্ষিক পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক তো বটেই, ভারত-পাকিস্তানের ক্রীড়াজগতেও লেগেছে এর নেতিবাচক আঁচ। একাধিক বৈশ্বিক ও মহাদেশীয় টুর্নামেন্টে একে অপরের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েই চলেছে দেশ দুটি। ক্রিকেটের পর এই রেশ এখন হকিতেও।
ব্যালন ডি’অর-২০২৫ পাবেন কে? আজ (৭ আগস্ট) বৃহস্পতিবার ৩০ জনের শর্টলিস্ট ঘোষণা করা হয়েছে। যেখানে আছেন ব্রাজিল-আর্জেন্টিনার দুইজন করে ফুটবলার।
ফিফা নারী র্যাংকিংয়ে নজিরবিহীন সাফল্য পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ হালনাগাদ র্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪তম স্থানে উঠে এসেছে সাবিনা-কৃষ্ণারা। বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রকাশিত র্যাংকিং অনুযায়ী, ১১৭৯.৮৭ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছে বাংলাদেশ।
চোটের কারণে লিওনেল মেসি স্কোয়াডে না থাকলেও অব্যাহত ইন্টার মায়ামির জয়ের চাকা। মেসির অনুপস্থিতি থাকলেও ঘনিষ্ঠ বন্ধু লুইস সুয়ারেজ আর দেহরক্ষী রদ্রিগো দি পলের দারুণ পারফরম্যান্সে পুমাসকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মেসির দল।
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ নারী বাছাইয়ের ম্যাচে প্রথম দেখায় লাওসকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ দল। ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরও দুবার গোল উদ্যাপন করে মেয়েরা।
স্বাগতিক লাওসের বিপক্ষে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বুধবার (৬ আগস্ট) মাঠে নামে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে বসেন পুজা-সাগরিকারা। একের পর এক দূরপাল্লার শট ঠেকাতে ব্যস্ত থাকেন লাওসের গোলরক্ষক।
নতুন বিতর্ক তুললেন পাকিস্তানের সাবেক পেসার সাব্বির আহমেদ। ওভালে পঞ্চম টেস্টে গত সোমবার শেষ দিনে ইংল্যান্ডকে নাটকীয়ভাবে হারিয়ে সিরিজ ২-২ সমতায় শেষ করে ভারত। তবে এই জয়ের পর সাব্বির দাবি করেন, ভারতের পেসাররা বলের উজ্জ্বলতা ধরে রাখতে ওভাল টেস্টে ভেসলিন ব্যবহার করেছেন।
ইনজুরিকে আপন করেই ক্যারিয়ারের বেশিরভাগ সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে নেইমারকে। ইনজুরিই বারবার থামিয়ে দিয়েছে ব্রাজিলিয়ান এই তারকার ক্যারিয়ার। সেই ইনজুরি কাটিয়ে আরেকবার জাতীয় দলে ফেরার লড়াইয়ে নেমেছেন এই ফরোয়ার্ড।
মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ও মেক্সিকান ক্লাবগুলোর মধ্যে চলছে লিগস কাপ ২০২৫ আসর।
হ্যামস্ট্রিংয়ের চোটে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে গেছেন ফখর জামান। ওয়ানডে সিরিজ খেলতে ক্রিকেটাররা ত্রিনিদাদে গেলেও বাঁহাতি ওপেনার চোট নিয়ে দেশে ফিরেছেন। গুঞ্জন আছে, এশিয়া কাপ থেকেও ছিটকে যেতে পারেন ফখর। এমনটা হলে কয়েকমাস পর আবারও পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরতে পারেন বাবর আজম। এমন প্রতিবেদন প্রকাশ করেছে জিও সুপার।
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমা অতিক্রম করায় রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি গেট (জলকপাট) গতকাল সোমবার রাত ১২টা ২ মিনিটে খুলে দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য প্রস্তাবিত ভোটার তালিকায় নাম রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তানজিম হাসান সাকিবের।
জীবনদান পেয়ে তিনি খেলেন বিধ্বংসী ৯৮ বলে ১১১ রানের ইনিংস, যা ইংল্যান্ডকে শক্ত অবস্থানে নিয়ে যায়। ঘটনার পর সিরাজ নিজের ভুলের জন্য কৃষ্ণের কাছে ক্ষমা চান।