আসন্ন এশিয়া কাপের দলে জায়গা পাননি বাবর আজম। যা নিয়ে চারদিকে চলছে আলোচনা-সমালোচনা। এরই মাঝে টি-টোয়েন্টি দলে বাবরের ফেরা নিয়ে কথা বলেছেন পাকিস্তানের কোচ মাইক হেসন। তিনি জানিয়েছেন, টি-টোয়েন্টি দলে ফেরার আগে বাবরকে নিজের ব্যাটিং উন্নত করতে হবে। বিশেষ করে স্পিনের বিপক্ষে খেলা ও সামগ্রিক স্ট্রাইক রেট বাড়াতে পরামর্শ দিয়েছেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) স্পট ফিক্সিং তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। একটি ফ্র্যাঞ্চাইজিকে একটি নির্দিষ্ট ম্যাচ হারের জন্য জুয়াড়িরা ৪০০ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল। ফ্র্যাঞ্চাইজিটি প্রস্তাবটি গ্রহণ করেছিল কি না— তদন্ত কমিটি নিশ্চিত হতে পারেনি। তবে তারা নিয়ম অনুযায়ী বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে এ তথ্য জানায়নি এবং ম্যাচটি শেষ পর্যন্ত হেরে যায়।
এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে গেল ৬ আগস্ট শুরু হয়েছিল বাংলাদেশ দলের বিশেষ ফিটনেস ক্যাম্প। যা এরই মধ্যে শেষ হয়েছে। মাঝে একদিনের বিরতি দিয়ে শুক্রবার দুপুর থেকে ফের মাঠে নামেন টাইগার ক্রিকেটাররা। গেল কয়েক দিন ঢাকায় স্কিল অনুশীলন করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
চোটের সঙ্গে লড়াই করেই সান্তোসের হয়ে খেলছেন তিনি। ক্লাবের হয়ে আগেও ম্যাচ হেরেছেন, তবে এরকমটা কখনোই হয়নি। ভাস্কো দা গামার কাছে ৬-০ গোলের লজ্জার ডুবেছে নেইমারের সান্তোস। আর এমন হারের পর চোখের জলে মাঠ ছেড়েছেন ব্রাজিলিয়ান তারকা।
সেন্টারব্যাক হিসেবে সেভিয়া থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন জুলস কুন্দে। তবে বার্সার তৎকালীন কোচ জাভি হার্নান্দেজ তাকে রাইটব্যাক পজিশনে খেলানো শুরু করেন। আর এখন এই পজিশনেই নিজের জায়গা পাকাপোক্ত করেছেন তিনি। এতটাই ভালো করছেন যে এখন হ্যান্সি ফ্লিকের প্রথম পছন্দের রাইটব্যাক কুন্দেই।
প্রতি দুই বছর পরপর অনুষ্ঠিত হয়ে থাকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। সেই হিসেবে ২০২৬ সালেও হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ আসর। যেখানে অংশগ্রহণকারী ১৬ দলের নাম চূড়ান্ত হয়েছে। আগামী বছর নামিবিয়া ও জিম্বাবুয়ের মাঠে বসবে যুব বিশ্বকাপের এই আসর। যেখানে ১০ থেকে প্রতিযোগীর সংখ্যা বাড়িয়ে ১৬ করা হয়েছে।
ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগের মৌসুম শুরু করল যেভাবে, সেটাকে বলা যায় রীতিমতো বার্তা ছুঁড়ে দেওয়া।
বিয়ের ব্যাপারে বাবা শচিন টেন্ডুলকারের পথেই হাঁটলেন অর্জুন টেন্ডুলকার! বয়সে বড় নারীকেই বিয়ে করছেনতিনিন।
যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে আটলান্টা ফায়ার দলে যোগ দিচ্ছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। ২০২৫ মৌসুমে আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড খেলোয়াড় হিসেবে খেলবেন তিনি।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার বব সিম্পসন শনিবার ৮৯ বছর বয়সে মারা গেছেন। ৬২টি টেস্ট খেলে তিনি অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে এক অনন্য ছাপ রেখে গেছেন।
বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সাবেক জাতীয় ভলিবল খেলোয়াড় ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি মরহুম নুরুল আলম টুটুলের স্মরণ সভা ও দোয়া মাহফিল শুক্রবার বিকেলে শহীদ চান্দু স্টেডিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের কাছে বিপুল অঙ্কের পাওনা দাবি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের হিসাবে, তিনটি আসরে বিভিন্ন খাতের বকেয়া অর্থ ও দীর্ঘদিনের সুদ মিলিয়ে এই ফ্র্যাঞ্চাইজি’র কাছে পাওনা ৩৭ লাখ ৮২ হাজার ১৫৬ মার্কিন ডলার, যা বর্তমান বাজার দর অনুযায়ী প্রায় ৪৬ কোটি টাকা।
একবিংশ শতাব্দীর সেরা ১৫টি টেস্ট সিরিজের তালিকা প্রকাশ করেছে ‘ক্রিকেটের বাইবেল’খ্যাত উইজডেন, যেখানে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুটি ভিন্ন স্বাদের স্মৃতি—একটি জয়ে ভরপুর, আরেকটি তিক্ত হারের।
দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে আধিপত্য বিস্তার করছে বাংলাদেশ। টানা দুইবারের সাফ চ্যাম্পিয়ন এই দলটি বয়সভিত্তিক পর্যায়েও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।সর্বশেষ অনূর্ধ্ব-২০ সাফেও এসেছে শিরোপা। সেই দল থেকে উঠে আসা ফুটবলাররা এবার জায়গা করে নিয়েছেন এশিয়ান কাপের মূল পর্বে। তবুও দেশের ফুটবলে বিরাজ করছে এক অদ্ভুত অসামঞ্জস্য; নিজেদের দেশের ঘরোয়া লিগেই খেলার সুযোগ পাচ্ছেন না এই সম্ভাবনাময়ীরা।
দীর্ঘদিন একসঙ্গে থাকার পর অবশেষে বিয়ে করতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। এরই মধ্যে বাগদান সম্পন্ন করেছেন দুজন। জর্জিনাকে ডায়মণ্ডের দামি আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন রোনালদো। পর্তুগিজ মহাতারকার প্রস্তাবে সাড়া দিয়েছেন আর্জেন্টাইন মডেল জর্জিনাও।