জুলাই পুনর্জাগরণ-২০২৫ উপলক্ষে আজ ২৬শে, শনিবার জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে। টুর্নামেন্টের উদ্বোধন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি এন্ড সিইও ড. সাফিকুর রহমান ৷
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে ‘তারুণ্যের উৎসব’কে সামনে রেখে দেশের সব জেলার অংশগ্রহণে আগামী ২৯ জুলাই শুরু হচ্ছে জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপ। শনিবার (২৬ জুলাই) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে জিতেছে বাংলাদেশ যুব দল। এবার ত্রিদেশীয় সিরিজেও প্রোটিয়াদের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছে টাইগার যুবারা।
ইন্টার মিয়ামি কোচ হাভিয়ের মাসচেরানো আর্জেন্টিনার। এক সময় ছিলেন লিওনেল মেসির সতীর্থ। এবার বর্তমান সময়ের সতীর্থকেও পাশে পাচ্ছেন মেসি। আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে ছুটিয়ে আনছে মিয়ামি। শুক্রবার ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই খবর।
পেসার শাহিন শাহ আফ্রিদিকে ফিরিয়ে এনে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য পৃথক-পৃথক দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারও টি-টোয়েন্টি দলে সুযোগ পাননি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
ইন্টার মিয়ামির কোচ হাভিয়ের মাসচেরানো ঘণ্টাখানেক আগেই বলেছিলেন, লিওনেল মেসি ও জর্দি আলবাকে নিষেধাজ্ঞায় পড়তে হবে না। কারণ হিসেবে তিনি তাদের চোট সমস্যার কথা সামনে আনেন।
বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আগামী ৯ আগষ্ট থেকে বগুড়ায় শুরু হচ্ছে “জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”। টুর্নামেন্টে জেলার ১২টি উপজেলা দল অংশগ্রহন করবে।
অবশেষে বিশ্রামের ফুরসত মিলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। শ্রীলঙ্কায় তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ শেষ হওয়ার তিনদিনের মাথায় তারা পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে নেমে পড়ে। ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর আগামী এশিয়া কাপের আগে আর টাইগারদের কোনো সিরিজ নেই। আগস্টে ভারতের বিপক্ষে খেলার কথা থাকলেও সেটি পিছিয়ে গেছে এক বছরের জন্য।
ঢাকায় গতকাল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা শেষে এশিয়া কাপ নিয়ে পরিষ্কার কিছু জানাননি সংস্থাটির সভাপতি মহসিন নাকভি
ভুটান নারী ফুটবল লিগে গোল বন্যা চলছেই। থিম্পু এফসি ২৩-০ গোলে গেলেফু সিটিকে পরাজিত করেছে। বাংলাদেশের দুই ফুটবলার মারিয়া মান্ডা ও শামসুন্নাহার সিনিয়রই করেছেন ১২ গোল।
সিরিজ আগেই নিশ্চিত হলেও হোয়াইটওয়াশের মিশনে নেমেছিল বাংলাদেশ। তবে শেষ ম্যাচে পাকিস্তানের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি টাইগাররা। মাত্র ৪১ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা।
১৭৯ রানের বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই ফিরেন ইনফর্ম ওপেনার তানজিদ তামিম। সালমান মির্জার বলে উইকেটের পেছনে ক্যাচ দিলেও শুরুতে আম্পায়ার আউট দেননি, তবে পাকিস্তানের নেওয়া রিভিউয়ে সিদ্ধান্ত বদলে যায়। তামিম ফেরেন ‘ডাক’ মেরে।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা দুই জয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। এবার টাইগারদের লক্ষ্য, হোয়াইটওয়াশ। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার (২৪ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামে লিটন দাসের দল।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা দুই জয়ে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার টাইগারদের লক্ষ্য পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে প্রতিশোধ নেওয়া।
প্রথম আইসিসি ট্রফি খেলা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মীর বেলায়েত হোসেন (বেলাল) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।