দুইবারের সাবেক চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামস আসন্ন ইউএস ওপেনের নারী সিঙ্গেলসে অংশগ্রহণের জন্য ওয়াইল্ড কার্ড পেয়েছেন। ৪৫ বছর বয়সী এই মার্কিন তারকা সম্প্রতি গুরুতর স্বাস্থ্যগত সমস্যার কারণে ১৬ মাস কোর্টের বাইরে থাকার পর ফিরে এসেছেন। বুধবার টুর্নামেন্ট আয়োজকদের দ্বারা মনোনীত আটজন নারী ওয়াইল্ড কার্ড প্রাপকের মধ্যে ভেনাস একজন।
পুরো ম্যাচ জুড়েই মাঠে আধিপত্য ছিল টটেনহ্যাম হটস্পারের। ৮৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়েও শেষ মুহূর্তে হেরে গেল তারা। অবিশ্বাস্য প্রত্যাবর্তনে সমতা ফেরানোর পর টাইব্রেকারে জিতে প্রথমবারের মতো উয়েফা সুপার কাপের শিরোপা তুলে নিল প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)।
বেশ কয়েকজন তারকা ফুটবলার ক্লাব ছাড়ায় লেস্টার সিটির আর্মব্যান্ড উঠল বাংলাদেশি তারকা হামজা দেওয়ান চৌধুরীর হাতে। দৃষ্টিনন্দন এক গোলে তিনি দলকে লিডও এনে দেন। তবে হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে দুই দফায় লিড নিয়েও নির্ধারিত সময়ে সমতা নিয়ে ফেরে লেস্টার। এরপর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হেরে হামজার দল কারাবাও কাপ থেকে ছিটকে গেছে।
দুই গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের অবিশ্বাস্য প্রত্যাবর্তন— তারপর টাইব্রেকারে স্নায়ু-যুদ্ধ জিতে উয়েফা সুপার কাপ নিজের করে নিল প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)।
সেপ্টেম্বর ফিফা উইন্ডোকে সামনে রেখে নেপালে দুইটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই সফরের জন্য ঢাকায় শুরু হয়েছে দলের প্রস্তুতি ক্যাম্প। তবে কাঠমান্ডুর এই সফরে থাকছেন না কানাডা প্রবাসী মিডফিল্ডার সামিত সোম। আর ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরিকে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার সিদ্ধান্তকে তীব্র সমালোচনা করেছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। তার মতে, রাজনৈতিক সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের ক্রিকেট ম্যাচ খেলা উচিত নয় ভারতের জাতীয় দলের।
রাজনীতির দুষ্টুচক্রে আটকে ঝিমিয়ে থাকা বগুড়ার ক্রীড়াঙ্গন আবারও সতেজ হয়ে উঠছে। নানান সীমাবদ্ধার জাল ছিন্ন করে সাফল্যের পথে হাঁটছে ক্রীড়াঙ্গন। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে সংস্কার শেষে চালু হচ্ছে সুইমিংপুল।
আগামী ১৭ থেকে ২৭ আগষ্ট কানাডার উইনিপেগে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপ আর্চারী খেলতে যাচ্ছে বাংলাদেশের উদীয়মান আরচার বগুড়ার ইমতিয়াজ আমীন ফাতেমী ফুয়াদ।
হোয়াইট হাউসে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) প্রতিযোগিতা। আগামী বছর যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে ৪ জুলাইয়ের উদযাপনের অংশ হিসেবে এই বিশেষ ইভেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছেন ইউএফসি প্রেসিডেন্ট ডানা হোয়াইট।
বার্সেলোনা বনাম কোমোর ম্যাচে মনোমুগ্ধকর পারফরম্যান্সের পর আবারও আলোচনায় ২২ বছর বয়সী মিডফিল্ডার ফেরমিন লোপেজ। তার প্রতিভা নজরে পড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের জনপ্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। স্প্যানিশ সংবাদমাধ্যম ফিচাজেসের রিপোর্ট অনুযায়ী, ম্যানইউ বার্সেলোনাকে প্রায় ৮০ মিলিয়ন ইউরো মূল্যের প্রস্তাব পাঠিয়েছে লোপেজের জন্য, যা ক্লাবটির পক্ষে উপেক্ষা করা কঠিন।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে রানের বন্যা বইয়ে জুলাই মাসের আইসিসির সেরা খেলোয়াড় হয়েছেন শুভমান গিল। প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে চারবার এই খেতাব পাওয়ার কীর্তি গড়েছেন ভারতের টেস্ট অধিনায়ক।
জেফ ডুজন, ম্যালকম মার্শাল ও ভিভ রিচার্ডস- ক্রিকেট বিশ্বে ত্রাস সৃষ্টিকারী ত্রয়ী। ওয়েস্ট ইন্ডিজের সোনালী প্রজন্মের তিন তারকা।
অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশ‘এ’দলের দুটি ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশে বসে এই ম্যাচগুলো দেখা যাবে টি স্পোর্টসে। এছাড়া অন্য ম্যাচগুলো দেখা যাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার ইউটিউব চ্যানেলে।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর ফুটবলাররা প্রথমবারের মতো জাপান সফরে যাচ্ছে। দেশের প্রতিভাবান উঠতি খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে এই সফরের আয়োজন করা হয়েছে। ফুটবলারদের এই সফর শুধু ক্রীড়াক্ষেত্রেই নয়, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়ের এক নতুন দিগন্তও খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনন্য সৌন্দর্যমন্ডিত সিলেটের সাদা পাথর হারিয়েছে আগের চেহারা। পাথরখেকোদের লোভে এখন সেখানে পাথর পাওয়াই দায়। এ অবস্থায় পাথর লুটের বিরুদ্ধে সরব হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লুটেরাদের থামিয়ে প্রকৃতি রক্ষার আহ্বান জানান এই পেসার।