| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ইরানের পারমাণবিক কেন্দ্রে ফিরছেন রুশ কর্মীরা

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত কর্মীদের ধাপে ধাপে ফিরিয়ে নেওয়া শুরু করেছে রাশিয়া। ইতোমধ্যে ৬ জন রুশ কর্মী তেহরানে পৌঁছেছেন বলে নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি সংস্থা রোসাটম। আজ শুক্রবার (১০ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩

দীর্ঘদিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেনের দক্ষিণ উপকূলীয় অঞ্চল। এ ঘটনায় অঞ্চলটিতে এখন পর্যন্ত অন্তত ১২ জন নিহত এবং ২৩ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। প্রবল বাতাসের কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানান স্থানীয় কর্মকর্তারা।

বিস্তারিত...

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

লেবার পার্টির এমপিদের ব্যাপক সমর্থনে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছেন অ্যান্ডি বার্নহাম। এতে বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হওয়া তার এখন প্রায় সময়ের ব্যাপার। বৃহস্পতিবার (৯ জুলাই) মনোনয়

বিস্তারিত...

আয়াতুল্লাহ খামেনিকে দাফনের পর আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি। তিনি বলেন, এই হত্যাকাণ্ড ইতিহাসের স্মৃতি থেকে কখনও মুছে যাবে না।

বিস্তারিত...

ফ্লোরিডার বিমানবন্দরের নতুন নাম ‘ট্রাম্প বিমানবন্দর’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জুলাই) ফ্লোরিডার গভর্নর রন ডি-স্যান্টিস বিমানবন্দরের নাম পরিবর্তনের এই সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেন।

বিস্তারিত...

ইরানের ৫ প্রদেশে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত অন্তত ১৪ জন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক অনুষ্ঠানের শেষ দুই দিন, ৮ ও ৯ জুলাই, দেশটির পাঁচটি প্রদেশে মার্কিন বাহিনীর হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৮ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযো

বিস্তারিত...

বিশ্বনেতাদের রিভলভার উপহার দিয়ে কী বার্তা দিতে চাইলেন এরদোয়ান?

একজন বিশ্বনেতা একটি বন্দুক ও ছয়টি গুলি দিয়ে কী করবেন? আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন শেষে অতিথি রাষ্ট্র ও সরকারপ্রধানদের প্রত্যেককে একটি করে রিভলভার উপহার দিয়ে এমন প্রশ্নই সামনে এনে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিষয়টি প্রথম প্রকাশ্যে

বিস্তারিত...

অস্ট্রেলিয়ায় মোদীর সফর ঘিরে উত্তেজনা! হোটেল লবিতে হেনস্থার চেষ্টা

অস্ট্রেলিয়ায় দুই দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনেই চরম হেনস্থার মুখে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার মেলবোর্নের একটি অভিজাত হোটেলে নিরাপত্তা বেষ্টনী গলে ঢুকে পড়ে উগ্র দক্ষিণপন্থী ও অভিবাসী-বিরোধী এক বিক্ষোভকারী প্রধানমন্ত্রী মোদীকে লক্ষ্য করে অত্যন্ত আপত্তিকর ও বর্ণবাদী স্লোগান দেয়।

বিস্তারিত...

আমি মারা গেলে তোমরাও মরবে : ট্রাম্প

পারস্য উপসাগরকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি তার বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ান-এ হামলা চালায়, তাহলে বিমানে থাকা সাংবাদিকরাও নিরাপদ থাকবেন না।

বিস্তারিত...

পারমাণবিক শক্তি ও সামরিক গোয়েন্দা সক্ষমতা আরও বাড়াবে উত্তর কোরিয়া

পারমাণবিক সক্ষমতা আরও শক্তিশালী করার পাশাপাশি সামরিক গোয়েন্দা কার্যক্রম সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া। একই সঙ্গে দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে কাজ করা দেশটির সামরিক গোয়েন্দা সংস্থার কার্যক্রম ও সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিস্তারিত...

খামেনির শেষ বিদায়ে অংশ নেন চার কোটি ৩০ লাখের বেশি মানুষ

সর্বকালের সব রেকর্ড ভেঙে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও বিদায় অনুষ্ঠানে শামিল হয়েছেন চার কোটি ৩০ লাখের বেশি মানুষ। ইরান-ইরাকের বিভিন্ন শহরে টানা ছয় দিনব্যাপী চলমান এই নজিরবিহীন শোক মিছিলে অংশ নেন চার কোটি ১০ লাখ থেকে চার কোটি ৩০ লাখের বেশি ভক্ত-অনুরাগী। একে মানব ইতিহাসের বৃহত্তম জনসমাগম ও জানাজা হিসেবে দাবি করছে ইরান কর্তৃপক্ষ।

বিস্তারিত...

অযোধ্যায় রাম মন্দিরের টাকা চুরি করে প্রেমিকাকে আইফোন উপহার

ভারতের অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স থেকে চুরি হওয়া লাখ লাখ রুপি নগদ অর্থের একটি অংশ পরিবারের সদস্য, বন্ধু এবং প্রেমিকার জন্য ব্যয় করার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন এক অভিযুক্ত- এমনটাই জানিয়েছে সূত্র। এই অর্থ দিয়ে প্রেমিকাকে একটি দামি আইফোন উপহার দেওয়া এবং ভাইয়ের জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন করার অভিযোগও রয়েছে।

বিস্তারিত...

ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান, দাবি ইসরায়েলের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার বিষয়ে ইরানের একটি পরিকল্পনার তথ্য সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের জানিয়েছে ইসরায়েল। ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ ও ‘সিএনএন’-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এমন এক সময়ে এই গোয়েন্দা তথ্যের কথা সামনে এল যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে এবং দুই দেশই গত কয়েক দিনে একে অপরের ওপর পাল্টা হামলা চালিয়েছে।

বিস্তারিত...

ঘণ্টায় ২০০ কিমি বেগে তাণ্ডব চালাবে ‘সুপার টাইফুন’

চীন ও তাইওয়ানের দিকে ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার বেগের বাতাস নিয়ে ধেয়ে যাচ্ছে শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’। আবহাওয়াবিদদের আশঙ্কা, ১৯৮৭ সালের পর বিস্তৃতি বা আকারের দিক থেকে এটিই হতে পারে সবচেয়ে বড় টাইফুন। সম্ভাব্য ভয়াবহ এই দুর্যোগ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ২৯ হাজার সেনা মোতায়েনের প্রস্তুতির পাশাপাশি উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

বিস্তারিত...

ইরানে ১৭০ লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা, পাল্টা জবাব তেহরানের

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের তীব্র সংঘাত শুরু হয়েছে। টানা দ্বিতীয় রাতের মতো ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, গত ৪৮ ঘণ্টায় ইরানের ১৭০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪