| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ইসলামাবাদ চুক্তি থেকে সরে গেল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা চুক্তি’ (ইসলামাবাদ এমওইউ) থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি মঙ্গলবার আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে এ তথ্য জানিয়েছেন।

বিস্তারিত...

সৌদির ড্রোন ভূপাতিত করল ইয়েমেনের বিদ্রোহীরা

সৌদি আরবের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। আজ সকালে ড্রোনটি আল-বায়দা নামে একটি জেলার ওপর ভূপাতিত করা হয় বলে জানিয়েছে। গতকাল ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে হামলা চালায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকার। ওই

বিস্তারিত...

হোয়াইট হাউসের ভেতরে ঢুকে ট্রাম্পকে হত্যার হুমকি ইরানের

বিশ্বের অন্যতম সুরক্ষিত ভবন হিসেবে গণ্য করা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসকে। সেখানে ঢুকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার সরাসরি হুমকি দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশানারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক শীর্ষ কমান্ডার হোসেইন কানানি মোগাদ্দাম।

বিস্তারিত...

হাসিনার প্রত্যর্পণ একটি আইনি বিষয়, নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনকে ভারত একটি ‘আইনি বিষয়’ বলে উল্লেখ করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এ বিষয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। মঙ্গলবার (১৪ জুলাই) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের

বিস্তারিত...

‘মোবাইল নেটওয়ার্ক হ্যাক করে মার্কিন কর্মীদের ট্র্যাক করছে ইরান’

মধ্যপ্রাচ্যে কর্মরত মার্কিন সেনা ও ঠিকাদারদের অবস্থান শনাক্ত করতে ওই অঞ্চলের মোবাইল নেটওয়ার্ক হ্যাক করেছে ইরান। যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমস (এফটি)-এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। টেলিযোগাযোগ তথ্য বিশ্লেষণকারী গবেষণা প্রকল্প ‘মোবাইল সার্ভেইল্যান্স মনিটর’

বিস্তারিত...

ইরানের রাষ্ট্রদূতকে তলব করল ভারত

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিক নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি। খবর বিবিসির।

বিস্তারিত...

২৬ দিনে ৮০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মাঝে দুই অবরোধের মধ্যবর্তী সময়ে গত চার সপ্তাহে ৮০ মিলিয়ন ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল এবং পরিশোধিত পণ্য রপ্তানি করেছে ইরান। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৬ বিলিয়ন ডলার।

বিস্তারিত...

হরমুজে নিহত ভারতীয়, ইরানি রাষ্ট্রদূতকে তলব নয়াদিল্লির

আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি পেরোনোর সময় হামলা এবং এতে এক ভারতীয় নাগরিক নিহত এবং আরও ৬ জন আহত হওয়ায় পাল্টা কূটনৈতিক পদক্ষেপ হিসেবে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিস্তারিত...

ইরান আমার ওপর কোনো দাপট দেখাতে পারেনি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সাম্প্রতিক মার্কিন হামলায় ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে। তিনি বলেন, মাত্র চার মাসের ব্যবধানে ইরানকে অনেকটাই প্রস্তরযুগে ফিরিয়ে নেওয়া হয়েছে।

বিস্তারিত...

অবৈধ অবস্থানকারীদের দুঃসংবাদ দিল সৌদি আরব

সৌদি আরবে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নির্ধারিত সময়ের পর অবস্থান করলে বড় অঙ্কের জরিমানা, কারাদণ্ড এবং দেশ থেকে নির্বাসনের মুখোমুখি হতে হবে।

বিস্তারিত...

ইরানে আবার হামলা যুক্তরাষ্ট্রের; দুই দেশে মার্কিন ঘাঁটি ও নৌবহরে তেহরানের পাল্টা হামলা

টানা তৃতীয় রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়টিও বিবেচনা করছেন।

বিস্তারিত...

ক্ষমতায় ফিরতে যেভাবে ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

২০২৪ সালের শুরুর দিকের কথা। বুদাপেস্টের এক বিশ্ববিদ্যালয়ের রেক্টর হঠাৎ হাঙ্গেরি সরকারের একজন শীর্ষ কর্মকর্তার কাছ থেকে চমকে দেওয়ার মতো অনুরোধ পেলেন। রেক্টর অধ্যাপক গেরগেলি ডেলিকে ওই সরকারি কর্মকর্তা জানান, তাদের লুডোভিকা ইউনিভার্সিটি অব পাবলিক সার্ভিস-এ জলবায়ু পরিবর্তন নিয়ে একটি সম্মেলন আয়োজন করতে হবে। আর সেখানে আমন্ত্রণ জানাতে হবে অপ্রত্যাশিত এক অতিথিকে—ইরানের বহুল আলোচিত-সমালোচিত সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।

বিস্তারিত...

এবার ইরানের পিক্যাক্স মাউন্টেনে হামলার হুমকি ট্রাম্পের

ইরানের অত্যন্ত সুরক্ষিত ‘পিক্যাক্স মাউন্টেন’ স্থাপনায় হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চলবে এবং প্রয়োজন হলে এই স্থাপনাটিও লক্ষ্যবস্তু করা হবে।

বিস্তারিত...

৯০০ বছর পরে বদলে গেলো মূর্তির পরিচয়

টানা নয় শতাব্দী ধরে যে চমৎকার মূর্তিটিকে বিদ্যাদেবী সরস্বতী মনে করে পুজো ও সংরক্ষণ করা হচ্ছিলো, আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় জানা গেলো সেটি আসলে সরস্বতী নয়; বরং দেবী গায়ত্রী। ভোপালের স্টেট মিউজিয়ামে সংরক্ষিত দ্বাদশ শতাব্দীর এই লা

বিস্তারিত...

ইসলামাবাদ সমঝোতা শেষ, মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) কার্যত শেষ হয়ে গেছে বলে জানিয়েছে ইরান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি এখন ইরানের লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে বলে সতর্ক করেছে দেশটি। শাফাক নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪