| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৬ ইং | ১৭:০৮:৫৬:অপরাহ্ন  |  ৮১১ বার পঠিত
শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের সাম্প্রতিক বক্তব্যের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনা এখন ভারতের জন্যও একটি অপ্রয়োজনীয় বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বিষয়টি যে একটি সমস্যা, তা ভারতও বুঝতে পারছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য প্রসঙ্গে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ভারতের পক্ষ থেকেও এখন উপলব্ধি করা যাচ্ছে যে একজন সন্ত্রাসীকে নিজেদের ভূখণ্ডে আশ্রয় দেয়ার চ্যালেঞ্জ ও অসুবিধাগুলো কী।

পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, আপনি যদি আপনার বাড়িতে একজনকে আমন্ত্রণ জানান, পরে দেখেন তিনি সেখানে ঢুকে এমন পাগলামি করছেন, উল্টাপাল্টা কথাবার্তা বলছেন যে তাকে বেরও করতে পারছেন না, আবার সহ্যও করতে হচ্ছে। বিষয়টি একটি বিরক্তিকর সমস্যায় পরিণত হয়েছে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের অবস্থানের কথা উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ভারতের মুখপাত্রের বক্তব্য মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায়, সেখানে অপরাধীদের জন্য একটি নীতি রয়েছে, আর সাধারণ নাগরিকদের জন্য রয়েছে আরেকটি নীতি।

তিনি আরও বলেন, শেখ হাসিনা অপরাধীদের শ্রেণিতে পড়েন এবং প্রত্যর্পণই তাকে দেশে ফেরানোর একমাত্র পথ। তিনি নিজে ফিরে আসবেন, বিষয়টি এমন নয়; বরং তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪