থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬০ জনের বেশি মানুষ, যাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয় বছর বয়সী এক শিশুও রয়েছে। রোববার (১২ জুলাই) ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমার্স) ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ড্রোন হামলায় ধ্বংস করা হয়েছে।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তরাঞ্চলে একটি জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬৩ জন।
মার্কিন বাহিনীর একাধিক হামলার জবাবে রোববার সকালে উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে তেহরান। সর্বশেষ এই উত্তেজনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের
যুক্তরাষ্ট্রের তৃতীয় দফায় হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা হামলা শুরু করেছে ইরান। দেশটির হামলা প্রতিহত করতে বিভিন্ন দেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। রোববার (১২ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের খ্যাতনামা রিপাবলিকান সিনেটর ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম সহযোগী গ্রাহামের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। রোববার (১২ জুলাই) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। রবিবার আমিরি দিওয়ান এক বিবৃতিতে জানিয়েছে, কাতারের আমিরের বাবা সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি রবিবার সকালে ইন্তেকাল করেছেন।
রোববার হরমুজ প্রণালিতে একটি কনটেইনার জাহাজে হামলার পর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, যুক্তরাষ্ট্র ইরানের প্রায় ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে তীব্র বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে তেহরানের দাবি, জর্ডান, বাহরাইন, কুয়েত ও কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বড় সামরিক ঘাঁটিতে সিরিজ ড্রোন ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। এছাড়া হরমুজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখারও ঘোষণা দিয়েছে দেশটি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যদি তাকে হত্যা করে, তাহলে তেহরানের বিরুদ্ধে নজিরবিহীন সামরিক হামলা চালানোর নির্দেশ আগেই দিয়ে রেখেছেন তিনি। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রা
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরপরাধ উল্লেখ করে তার ‘রক্তের’ বদলা নেওয়ার অঙ্গীকার করেছেন ছেলে মোজতবা খামেনি। আলী খামেনির দাফনের পর দেওয়া প্রথম বার্তায় এ অঙ্গীকার করেছেন ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা। ওই বার্তায় তিনি আরও বলেন, ‘প্রতিশোধ নেওয়া আমাদের জাতির চাওয়া।’
ইউরোপীয় দেশগুলো এমন একটি প্রস্তাব পর্যালোচনা করছে, যার আওতায় হরমুজ প্রণালীতে নৌযান চলাচলের জন্য নির্দিষ্ট ফি নেওয়ার সুযোগ থাকতে পারে। তবে শর্ত হলো, এই ফি বাধ্যতামূলক হবে না এবং জাতিসংঘের সামুদ্রিক পরিবহন নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) সমর্থন থাকতে হবে।
গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাজ্যের সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম। তিনি বলেছেন, গাজায় রক্তপাতের ঘটনায় আগের লেবার সরকার যথাসময়ে কড়া অবস্থান নিতে ব্যর্থ হয়েছিল এবং ক্ষমতায় এসে তার সরকার এ বিষয়ে আরও দৃঢ় পদক্ষেপ নেবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাকে হত্যা বা হত্যার চেষ্টা করা হলে ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক ও ভয়াবহ সামরিক প্রতিক্রিয়া জানানো হবে।
ইরান তাদের পরমাণু স্থাপনাগুলো পুনর্নির্মাণের চেষ্টা করছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের ভিত্তিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।