| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ট্রাম্পের হুমকির কড়া জবাব ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত কোনো চুক্তি হুমকি-ধমকির পরিবেশে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ১৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, হুমকি অব্যাহত থাকলে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরু হবে না। খবর আল জাজিরার।

বিস্তারিত...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু সাড়ে ৩ হাজার ছাড়াল, আশ্রয়হীন ১৮ হাজার

ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৩৫ জনে। এতে আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। ভয়াবহ এই দুর্যোগে ঘরবাড়ি হারিয়ে এখনো প্রায় ১৮ হাজার মানুষ আশ্রয়হীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। সোমবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

বিস্তারিত...

চীনে ভয়াবহ ঝড়-বৃষ্টিতে নিহত ৮, উপকূলের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’

চীনের মধ্যাঞ্চলের হুবেই প্রদেশে শক্তিশালী বজ্রঝড় ও দমকা হাওয়ায় অন্তত আটজন নিহত হয়েছেন। একই সময়ে দেশটির বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এরই মধ্যে প্রশান্ত মহাসাগর থেকে ধেয়ে আসা সুপার টাইফুন ‘বাভি’কে ঘিরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিস্তারিত...

কোম শহরে পৌঁছেছে খামে‌নির মরদেহ

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যের আনুষ্ঠানিকতা এখন পবিত্র শহর কোমে চলছে। এদিকে হামাস ঘোষণা দিয়েছে, তারা আর গাজা উপত্যকার প্রশাসনিক দায়িত্বে থাকবে না। এর ফলে বেসামরিক প্রশাসন পরিচালনার জন্য একটি টেকনোক্র্যাট কমিটি দায়িত্ব নিতে যাচ্ছে।

বিস্তারিত...

বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আন্তর্জাতিক তেলের বাজারে এখন প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে সরবরাহ ও চাহিদা। এ প্রেক্ষাপটে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য বেড়েছে। গ্রিনিচ মান সময় মঙ্গলবার রাত ১২টা ৪৬ মিনিট পর্যন্ত ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২৮ সেন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৭২ দশমিক ২৯ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ২৯ সেন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৬৮ দশমিক ৮৪ ডলারে পৌঁছে। এর আগের দিন তেলের দাম ইরান সংঘাত-পূর্ব পর্যায়ের কাছাকাছি নেমে এসেছিল।

বিস্তারিত...

শান্তি আলোচনার মাঝেই ইরানকে হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র হয় একটি চুক্তিতে পৌঁছাবে, নয়তো দেশটিকে ‘শেষ করে দেওয়া হবে’-এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে খুব অল্প সময়ের মধ্যেই ইরানের বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করতে সক্ষম।

বিস্তারিত...

‘মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটি সরিয়ে ইসরায়েলে নেয়া উচিৎ’

ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে নিজেদের সামরিক সম্পদ রক্ষা করতে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে সামরিক ঘাঁটিগুলো ইসরায়েল ও তার প্রতিবেশী দেশগুলোতে স্থানান্তর করা প্রয়োজন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সাবেক

বিস্তারিত...

কোমে নেওয়া হবে খামেনির মরদেহ, রয়েছে শোক র‍্যালি

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ আজ ইরানের কোম শহরে নেওয়া হবে। সেখানে তার জানাজার পর বিশাল শোক র‍্যালির আয়োজন করা হবে। মঙ্গলবার (৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএর এক প্রতিবেদনে এ ত

বিস্তারিত...

ওমান উপকূলে ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা, জাহাজে আগুন

ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাংকার জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলায় জাহাজটিতে আগুন ধরে গেছে বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনাবিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস

বিস্তারিত...

ইসরায়েলের হাত ছাড়ছে যুক্তরাষ্ট্র?

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে সম্প্রতি টানাপোড়েনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে অনেকেই ধারণা করছেন, দেশ দুটির মধ্যকার ‘বিশেষ সম্পর্ক’ হয়তো শেষ হতে চলেছে। এমনকি অনেক ইসরায়েলিও মনে করছেন, মা

বিস্তারিত...

মুসলিম কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে ১১ বছর বয়সী এক মুসলিম কিশোরীকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় পুরো এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত শনিবা

বিস্তারিত...

মহারাষ্ট্রে অতিবর্ষণ: ডুবল মুম্বাই, মৃত ১৩

মহারাষ্ট্রে প্রবল বর্ষণের জেরে বিপর্যস্ত জনজীবন। সোমবার পুনেতে এক ভয়াবহ ভূমিধসে একটি আবাসিক বাড়ি চাপা পড়েছে, যার নিচে একই পরিবারের তিন সদস্য আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ক্রমাগত মুষলধারে বৃষ্টির কারণে মুম্বই ও পুনের মধ্যে সড়ক ও রেল যোগাযোগ সম্পূর্ণ বি

বিস্তারিত...

গাজার দখল ছাড়ছে হামাস

গাজা উপত্যকার শাসন কাজে নিয়োজিত নিজেদের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। প্রায় ২০ বছর ক্ষমতায় থাকার পর সোমবার গাজা উপত্যকা শাসনকারী কমিটি ভেঙে দেওয়ার এই ঘোষণা দিয়েছে

বিস্তারিত...

বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়েছে কাতার এনার্জি

ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন ব্যাহত হওয়ায় চলতি বছরে বাংলাদেশে এলএনজির নির্ধারিত সরবরাহ অর্ধেক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার এনার্জি। পেট্রোবাংলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শিল্প খাত সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিস্তারিত...

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা : নিহত ২৫, আহত অন্তত ১০০

শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলীয় শহর নেগোম্বোর একটি কারাগারে কারা প্রশাসন ও কয়েদিদের মধ্যে ভয়াবহ দাঙ্গায় অন্তত ২৫ জন নিহত এবং আরও প্রায় ১০০ জন আহত হয়েছেন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এবং শ্রীলঙ্কার দৈনিক ‘আদা দেরানা’র বরাতে এ তথ্য জানা গেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪