লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে দেশের শিক্ষা ব্যবস্থাকে কারচুপিপূর্ণ করে তোলার অভিযোগ তুলে দাবি করেছেন, গত ১০ বছরে দেশে ১৫২টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে, অথচ একটিও মামলায় দোষীদের বিরুদ্ধে সাজা নিশ্চিত করা যায়নি।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক কাঠামো কনভেনশনের নির্বাহী সচিব সাইমন স্টিয়েল বলেছেন, প্যারিস চুক্তির পর বিশ্ব উষ্ণায়ন রোধে আন্তর্জাতিক সম্প্রদায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে, কিন্তু এখন আর নতুন প্রতিশ্রুতির সময় নয়, বরং বিদ্যমান অঙ্গীকার বাস্তবায়নের সময়। ভারতের তিন দিনের সফরে এসে, কপ৩১ সম্মেলনের আগে তিনি বলেন, "কপ ৩১-কে এমন একটি সম্মেলনে পরিণত হতে হবে, যেখানে বাস্তবায়নের প্রকৃত অর্থ স্পষ্ট হয়ে উঠবে।"
ফ্রান্সের পার্লামেন্ট ১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে নতুন আইন পাস করেছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই আইনের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশের আগে সবার জন্য বয়স যাচাই বাধ্যতামূলক করা হবে। এর মধ্য দিয়ে ইউরোপের প্রথম দেশ হিসেবে অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে এমন নিষেধাজ্ঞা আরোপ করল ফ্রান্স।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ যা টাকার অন্কে প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা। মঙ্গলবার (২১ জুলাই) ওয়াশিংটনে কংগ্রেসের এক শুনানিতে তিনি এ তথ্য জানান এবং যুদ্ধ পরিচালনা অব্যাহত রাখতে জরুরি অর্থ বরাদ্দের আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে একটি পারমাণবিক সহযোগিতা চুক্তির অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। চুক্তিটি কার্যকর হলে সৌদি আরব ভবিষ্যতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা অর্জনের পথ পেতে পারে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে পাকিস্তারের মধ্যস্থতায় ভেঙে পড়া অন্তর্বর্তী যুদ্ধবিরতি পুনরুজ্জীবিত করার কূটনৈতিক প্রচেষ্টাও কার্যত স্থবির হয়ে পড়েছে।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামে একটি নাগরিক প্ল্যাটফর্মের নেতৃত্বে চলমান আন্দোলন নতুন করে আলোচনায় এসেছে।
তীব্র আন্দোলনে নয়াদিল্লিতে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই রাজনীতির মাঠ গরম করে আবারও রাস্তায় নেমেছেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জী। তার এই পদক্ষেপে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। মঙ্গলবার (২১ জুলাই) কলকাতা
ভারতের নিট (এনইইটি) পরীক্ষার প্রশ্ন ফাঁস ও শিক্ষার্থীদের ওপর ‘পুলিশি অ্যাকশনের’ প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে ধরনা চলাকালে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ শীর্ষ বিরোধী নেতাদের আটক করেছে দিল্লি পুলিশ।
প্রস্তাবিত ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে মহাসমাবেশে অংশ নিতে দিল্লি অভিমুখে যাত্রা করেছেন ভারতের শত শত কৃষক। পাঞ্জাব থেকে যাত্রা করা এসব কৃষককে হরিয়ানায় প্রবেশের পথে শম্ভু সীমান্তে আটকে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে এলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কোনো অবস্থাতেই গ্রেফতার করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁস রোধ করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি পুরো জাতির সম্মিলিত দায়িত্ব।
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে এ দাবি এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা কুয়েত কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।
ভারতের যুবনেতৃত্বাধীন ‘ককরোচ’ আন্দোলনের সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) সরকারবিরোধী আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। তবে দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিপুলসংখ্যক সমর্থক আহত হওয়ার পর তারা আর সংসদ অভিমুখে মিছিল করবে না বলে জানিয়েছে।
ভারতের সিকিমের নামচি জেলায় নির্মাণাধীন একটি টানেলে মিথেন গ্যাসের বিস্ফোরণ ও ভূমিধসের ঘটনায় অন্তত ৯ জন শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর টানেলের ভেতরে অনেক শ্রমিক আটকা পড়েন। তাদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করা হলেও বাকিরা এখনো ভেতরে আটকা রয়েছেন। তাদের জীবিত উদ্ধার করতে টানা দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।