| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান একটি ব্যর্থ ও মৃত রাষ্ট্র: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৬ ইং | ১৯:২৯:৪০:অপরাহ্ন  |  ৫২৯৮৫৭ বার পঠিত
ইরান একটি ব্যর্থ ও মৃত রাষ্ট্র: ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানকে একটি ‘ব্যর্থ ও মৃত রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া মন্তব্য করার পাশাপাশি তেহরানের সার্বিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন।

ট্রাম্প দাবি করেন, ইরানের কোনো সামরিক নৌ কিংবা বিমানবাহিনী অবশিষ্ট নেই। দেশের অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের নিজস্ব মুদ্রা ব্যবস্থা বলতে এখন আর কিছু নেই এবং তারা সৈন্য কিংবা পুলিশ বাহিনীর বেতনও দিতে পারছে না।

দেশটির অর্থনৈতিক পরিস্থিতির এক ভয়াবহ চিত্র তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সেখানে বর্তমানে মূল্যস্ফীতি ৩০০ শতাংশে পৌঁছেছে। ইরানের বর্তমান নেতৃত্বকে পুরোপুরি বিশৃঙ্খল উল্লেখ করে তিনি দাবি করেন, দেশের সঠিক প্রতিনিধিত্ব করার ক্ষমতা তাদের আর নেই। সূত্র: আল-জাজিরা।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪