মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে। এরই অংশ হিসেবে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রিত হোদাইদাহ বন্দরনগরীতে হামলা চালিয়েছে সৌদি আরব। গোষ্ঠীটির নিয়ন্ত্রিত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ দাবি করেছে। হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে গোষ্ঠীটি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান ইরান যুদ্ধে চীন বা রাশিয়া সরাসরি অংশ নিচ্ছে বলে তিনি মনে করেন না। তবে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, যদি তারা এতে জড়িয়ে পড়ে, তাহলে তা তাদের জন্য খুবই খারাপ হবে।
ভারতের কেন্দ্রীয় রেল এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বিজেপি নেতা রাভনীত সিং বিট্টু। গত জুন মাসে রাজ্যসভার সদস্য হিসেবে তাঁর মেয়াদ শেষ হওয়ার পর তিনি মন্ত্রিসভা থেকেও সরে দাঁড়ালেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে বিস্ফোরকবোঝাই যানবাহন নিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে ১২ সেনাসদস্যসহ মোট ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, আফগানিস্তান সীমান্তসংলগ্ন ট্যাংক জেলায় হামলার পর চালানো পাল্টা অভিযানে ১২ জঙ্গিকে হত্যা করা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নিজেদের অবস্থানে অনড় রয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সরকারের সঙ্গে বৈঠক শেষে দলটি বলেছে, তাদের উত্থাপিত দাবিগুলোর বিষয়ে আনুষ্ঠানিক জবাব দিতে সরকার শনিবার পর্যন্ত সময় চেয়েছে।
ভারতের হিমাচলে ভয়াবহ দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রদেশটির লাহৌল-স্পিতি জেলায় ভূমিধসে একটি যাত্রীবাহী টাটা সুমো গাড়ি পাথর ও মাটির নিচে চাপা পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্নফাঁস ও বিভিন্ন অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থী ও বিরোধী দলগুলো। তবে এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া অন্য কোনো পদক্ষেপ গ্রহণযোগ্য হবে না বলে ভারত সরকারকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিদল। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে নয়াদিল্লির ভিঠালভাই প্যাটেল হাউসে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানায় আন্দোলনকারী সংগঠনটি।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরাকের মধ্যস্থতায় পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে দেশটি ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। এদিকে টানা ১৩তম রাতেও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৪ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের
সৌদি আরবের সঙ্গে আমেরিকার ঘোষিত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি বাস্তবায়নে নতুন ও কঠিন শর্ত জুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি অনুমোদনের একদিন পর ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ রিয়াদকে অবশ্যই যোগ দিতে হবে। আব্রাহাম অ্যাকর্ডসে সৌদি আরব রাজি না হলে পারমাণবিক চুক্তি সম্পূর্ণ বাতিল হয়ে যাবে বলেও হোয়াইট হাউস থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ইসরায়েলের জেরুজালেমের একটি ফ্ল্যাট থেকে এক ভারতীয় কর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩১ বছর বয়সী এক ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইরানে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় দুই সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে চলমান লড়াইয়ের মধ্যেই এ প্রস্তাব দিয়েছে দেশটি। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির মাধ্যমে দেওয়া এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান।শুক্রবার (২৪ জুলাই) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শিক্ষার্থীদের টানা আন্দোলন ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে ঘিরে সৃষ্ট তীব্র জনচাপের মুখে ভারতের শিক্ষা সচিব বিনীত যোশিকে পদ থেকে সরিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার তাকে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়। তার স্থলে নতুন শিক্ষা সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নরেশ পাল গঙওয়ারকে, যিনি এর আগে কেন্দ্রীয় সরকারের মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রশ্নফাঁস কাণ্ডে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত বিচার নিশ্চিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও বার্তার পর ২৭ দিনের অনশন প্রত্যাহার করেছেন বিশিষ্ট সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুক।