| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে প্রথম সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।এটি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে প্রথমবারের মতো স্বাক্ষরিত কোনো সমঝোতা স্মারক।

বিস্তারিত...

সীমান্তবাসীকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার আহ্বান নাসীরুদ্দীনের

সীমান্ত নিরাপত্তা জোরদার করতে সীমান্তবর্তী জনগোষ্ঠীকে সামরিক প্রশিক্ষণের আওতায় আনার প্রস্তাব দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার (২৪ জুন) রাজধানীর তোপখানা রোড-এ অনুষ্ঠিত ‘সীমান্ত হত্যা, পুশইন ও বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

জামায়াতের অধিকাংশ এমপি অধ্যাপক জাফর ইকবালের মতো: রাশেদ

জামায়াতে ইসলামীর অধিকাংশ সংসদ সদস্যের ভূমিকা নিয়ে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি দাবি করেছেন, জামায়াতের অনেক এমপির বর্তমান অবস্থান অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের সঙ্গে তুলনীয়। বুধবার (২৪ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

কৃষক কার্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত টাঙ্গাইল সদর উপজেলার কৃষক কবির হোসেন মারা গেছেন। মঙ্গলবার (২৩ জুন) রাত আটটার দিকে বোনের বাড়িতে অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকাল ১০টায় তারাটিয়া গ্রামে তার নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিস্তারিত...

ধানমন্ডিতে সাংবাদিকদের সঙ্গে জামায়াত কর্মীদের যা ঘটেছিল

কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে জামায়াতে ইসলামীর মিছিল শেষে দলটির নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন কয়েকজন সাংবাদিক। মারধরের শিকার একজন সাংবাদিক এবং ঘটনাস্থলে কর্তব্যরত আরেকজন সাংবাদিকের মুখে উঠে এসেছে সেই ঘটনার বর্ণনা।

বিস্তারিত...

আওয়ামী লীগের বিচার না করলে সরকার ৫ বছরও টিকবে না: নাহিদ

আওয়ামী লীগ আমলের সব অপরাধের বিচার না করলে বিএনপি সরকার পাঁচ বছরও টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় ঐক্যের সমা

বিস্তারিত...

দেশকে অস্থিতিশীল করতে সক্রিয় পরাজিত অপশক্তি : ইউনুছ আহমদ

দেশকে অস্থিতিশীল করতে একটি পরাজিত অপশক্তির অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ।

বিস্তারিত...

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত বিভিন্ন কর্মসূচির প্রতিবাদে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিস্তারিত...

জামায়াতে ইসলামীকে ‘আওয়ামী জামায়াত লীগ’ বললেন রাশেদ খাঁন

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থানকে এক কাতারে এনে তিনি দাবি করেছেন, বিএনপি সরকারের বিরুদ্ধে দুই দলের বক্তব্য ও কর্মকৌশলের মধ্যে মিল দেখা যাচ্ছে। এমন প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর নতুন নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বিস্তারিত...

আ.লীগ ঠেকাতে মাঠে জামায়াত-এনসিপি

মঙ্গলবার (২৩ জুন) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। দলটির নেতাকর্মীরা কয়েক দিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেও মিছিল-শোডাউন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের সম্ভাব্য কর্মসূচি ঠেকাতে আগামীকাল মাঠে সরব থাকবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। অপরদিকে সরাসরি না হলেও আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি কৌশলে প্রতিরোধ করার উদ্যোগ আছে বিএনপির।

বিস্তারিত...

আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ২৩ জুন পুরোনো ঢাকার কে এম দাস লেনের ঐতিহাসিক রোজ গার্ডেনে তৎকালীন পাকিস্তানের প্রথম প্রধান বিরোধী দল হিসেবে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করে।

বিস্তারিত...

নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

গণহত্যার বিচারের ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।

বিস্তারিত...

প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্যে উত্তপ্ত সংসদ

প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানকে নিয়ে বিরোধীদলীয় জোট এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তেজনা সৃষ্টি হয়। সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যে এক পর্যায়ে অধিবেশনে হট্টগোল

বিস্তারিত...

আগের তুলনায় সুস্থ মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। রোববার (২১ জুন) রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী তার ফেসবুক পোস্টে এই তথ্য জানান।

বিস্তারিত...

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল: আব্দুল্লাহ হিল বাকী

এনসিপির এমপিদের মধ্যে ৬ জনই আগে-পরে সাংগঠনিকভাবে কিংবা কোচিং টিচার হিসেবে; নানানভাবেই শিবিরের সাথে সংযুক্ত ছিলো বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা আব্দুল্লাহ হিল বাকী। রোববার (২১ জুন) রাত ১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪