ঢাকায় চিকিৎসা শেষে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২৯ জুন) ভোর ৬টার দিকে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মে
সুস্থ হয়ে উঠছেন মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। সোমবার (২৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
জাতীয় সংসদে ব্যক্তিকে তোষামোদ করতে গান-কবিতা পাঠ এবং চরিত্র হননের অতীত সংস্কৃতি বন্ধের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সংসদ কোনো তোষামোদের জায়গা নয়; এটি দায়িত্ব পালনের স্থান। জনগণের ট্যাক্সের টাকা ব্যয় করে সংসদে যেন আর কোনো চরিত্র হননের ঘটনা না ঘটে, সে বিষয়ে স্পিকারের হস্তক্ষেপও কামনা করেন তিনি।
মুন্সীগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে তাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, ইউনূস সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত ১৬তম ‘সোশ্যাল বিজনেস ডে’ আন্তর্জাতিক সম্মেলনে অতিথি হিসেবে অংশ নেন। সাভারে আয়োজিত দুই দিনব্যাপী এ সম্মেলনে তার উপস্থিতি এবং তাকে পরিচয়
বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝেও ‘বাংলাদেশ’ শব্দটি যেন আলাদা করে নাড়া দেয় এমিলিয়ানো মার্টিনেজকে। হঠাৎ করেই বাংলাদেশের নাম শুনে থমকে দাঁড়ালেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী গোলরক্ষক। কয়েক সেকেন্ডের সেই মুহূর্তেই ধরা পড়ল দুই দেশের ফুটবল-ভালোবাসার গভীর বন্ধন।
জাতীয় সংসদে মাদক পাচার রোধে সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ করে তীব্র সমালোচনা করেছেন
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন। শনিবার (২৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে
সংসদকে পাশ কাটিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা আন্তর্জাতিক চুক্তি না করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিদেশের সঙ্গে সম্পাদিত সব মৌলিক চুক্তি সংসদে উপস্থাপন করা হলে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পারস্পরিক সম্মান, সমতা ও স্বাধীনতার ভিত্তিতে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সরকার মৌলিক সংস্কার ও পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, নির্বাচন কমিশনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে এখনো স্বাধীন করা হয়নি, ফলে আগের মতোই কাঠামোগত দুর্বলতা থেকে যাচ্ছে।
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) মনিরুল হক চৌধুরীর অনুরোধে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হয়েছে। মনিরুল হক চৌধুরীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে এ তথ্য জানা যায়।
সব বাহিনীর মাধ্যমে তদন্ত করে নিজের বিরুদ্ধে এক টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারলে জাতীয় সংসদ থেকে ইস্তফা দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
প্রস্তাবিত বাজেটে যে আয়কর বৃদ্ধি করা হয়েছে, তা মধ্যবিত্তের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ও
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মি. জঁ-মার্ক সেরে-শার্লেটে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন। রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল এ্যাটাচি এমিলি পালাউয়ান।
রাজধানীর ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ৪ জনকে বহিষ্কার করেছে জামায়াত। গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বুধবার (২৪ জুন) এই সিদ্ধান্ত নেওয়া হয়।বহিষ্কৃতরা হলেন- শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন।