বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, নির্বাচনী প্রক্রিয়া ও সংবিধান সংশোধন নিয়ে তাদের দলের কাছে তিনটি মূল আপত্তি রয়েছে। তিনি জানান, জুলাই মাসে যে সনদে বিএনপি স্বাক্ষর করেছিল, সেদিন দলকে সম্পূর্ণ ডকুমেন্ট দেওয়া হয়নি। পরবর্তীতে ঐকমত্য কমিশনে আলোচিত ও একমত হওয়া বিষয়গুলোর প্রতিফলন মূল সনদে দেখা যাচ্ছে না।
৯ বার আবেদন করেও বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়ায় অভিমানে নিজ দল ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বগুনার এক বিএনপি নেতা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিজ দলের প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
আজ বিকেলে জরুরী সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
৩০০ আসনে প্রার্থী বাছাই প্রায় চূড়ান্ত উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি আসন্ন নির্বাচন উপলক্ষে সম্ভাব্য সব প্রস্তুতি সম্পন্ন করছে। এর অংশ হিসেবে দেশের ৩০০ সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী কিংবা বিএনপি–সমর্থিত প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে।’
জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে কি না—এ নিয়ে জনমনে তৈরি হওয়া অনিশ্চয়তা ও সন্দেহ গণতন্ত্রের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, শেষ পর্যন্ত কোনো অগণতান্ত্রিক শক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণ করতে হতে পারে কি না, সে প্রশ্ন এখন বাস্তব আশঙ্কায় পরিণত হয়েছে।
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীরা শুধুমাত্র নারীদের সামনে নাচতে পারবে বলে মন্তব্য করেছেন দলের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি নেতাদের সমালোচনা করে বলেছেন, ‘দীর্ঘ সময় ধরে তারা রাজনৈতিক সংস্কারের চেষ্টা করা হলেও কোনো পরিবর্তন হয়নি। আমরা তাদের অনেকদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেছি, কিন্তু কাজ হয়নি। এখন হয়তো বুড়িগঙ্গার পানিই ব্যবহার করতে হবে।’
‘মাফিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ’- এমন শিরোনামে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন এনসিপির সাবেক নেত্রী ও অভিনেত্রী নীলা ইসরাফিল। সঙ্গে যুক্ত করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদের ছবি সংবলিত একটি ফটো কার্ড।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন,‘সংস্কার বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য অপরিহার্য। এখানে আমরা কোন আপস মানি না।বিএনপির ভেতরে ভেতরে আরেকটা ফ্যাসিস্ট হওয়ার খায়েশ আছে বলে মনে হচ্ছে।
প্রতীক হিসেবে ‘শাপলা’র জন্য অনড় অবস্থান থেকে সরে এসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার বিকালে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন শাপলা কলিসহ কয়েকটি প্রতীক যুক্ত করে গেজেট প্রকাশ করেছে। তারই ধারাবাহিকতায় এনসিপি ইসির তালিকা থেকে প্রতীক পছন্দ করে আজকে একটা আবেদন দিয়েছে। শাপলা, সাদা শাপলা ও শাপলা কলিকে দলের প্রতীক হিসেবে চেয়ে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে এনসিপি ।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের বর্ণাঢ্য নানা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,‘আমরা দেখছি যে, বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে।
২০২৬-২০২৮ কার্যকালের জন্য ফের বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমির’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। রোববার (২ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ সেক্রেটা