| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গভীর রাতে এভারকেয়ারে খালেদা জিয়াকে দেখতে গেলেন মির্জা ফখরুল

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজখবর নিতে গভীর রাতে ছুটে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিস্তারিত...

সংকট উত্তরণে খালেদা জিয়া অপরিহার্য: বিএনপি উপদেষ্টা

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গিয়ে তাঁর উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে দেশকে বাঁচাতে সক্ষম একমাত্র নেতা খালেদা জিয়া।

বিস্তারিত...

গণঅভ্যুত্থানের ফসল ভোগে সবাই, দায়িত্বে পিছিয়ে কিছু দল: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের সুফল ভোগ করতে বিএনপি–জামায়াতসহ সব দল এগিয়ে আসে, কিন্তু দায়িত্ব নিতে চাইলে তা এনসিপির ওপর চাপিয়ে দেওয়া হয়।

বিস্তারিত...

ধানমন্ডিতে গ্রেফতার দুই ছাত্রলীগ নেতা জেলে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগ নেতা মিলন খানকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় তিনি কারা পুলিশকে উদ্দেশ করে চিৎকার করে বলেন, মাইরে ফেলান, তাও বলবো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে এবং ধানমন্ডি থানা ছাত্রলীগের ২২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. শওকত ওসমান বাবুকে কারাগারে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (১ ডিসেম্বর) রাতে স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বিস্তারিত...

খালেদা জিয়ার অবস্থা এখনো ‘সংকটাপন্ন’, এভারকেয়ারে চীনের ৫ সদস্যের চিকিৎসক দল

ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণে সংকটাপন্ন অবস্থায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বিষ

বিস্তারিত...

জেপি–জাপা’র নতুন রাজনৈতিক জোটের ঘোষণা

জাতীয় পার্টির (জাপা) একাংশ ও জাতীয় পার্টি (জেপি) নেতৃত্বে ১৬টি রাজনৈতিক দলের নতুন একটি জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিস্তারিত...

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকা আইনজীবী সমিতির খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় ঢাকা আইনজীবী সমিতির উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১ ডিসেম্বর) বিকেলে ঢাকা আইনজীবী সমিতি ভবনের ৪র্থ তলায় এ আয়োজন করা হয়।

বিস্তারিত...

এনসিপি নেতা ও জুলাই যোদ্ধা পরিচয়ে সাংবাদিকদের হুমকি

রাজশাহীতে এনসিপি নেতা ও জুলাই যোদ্ধা পরিচয়ে সাংবাদিকদের তালাবন্ধ করার হুমকি দিয়েছেন মো. শোয়াইব নামের এক তরুণ। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে নগরীর পর্যটন মোটেলে এনসিপির জেলা কমিটির নেতাদের সংবাদ সম্মেলন চলা অবস্থায় তিনি এ হুমকি দেন। পড়ে সাংবাদিকদের প্রশ্নের তোপে পড়ে ওই তরুণ বলেন, ‘আমি প্রতিনিধি হিসেবে গেছি, অবস্থান

বিস্তারিত...

দেশটাকে তরুণদের হাতে তুলে দিতে চাই: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা দেশটাকে তরুণদের হাতে ছেড়ে দিতে চাই। যারা ৭২-এর সংবিধানের পক্ষে

বিস্তারিত...

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনের মেডিকেল টিম

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীন থেকে আসা ৫ বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন। পরে সোমবার (১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তারা । খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন গণমাধ্যমকে বলেন, ‘বেগম খালেদা জিয়ার চিকিৎসায় ৫ সদস্যের চীনের প্রাথমিক মেডিকেল দল এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। মূল চিকিৎসক দল মঙ্গলবার (২ ডিসেম্বর) আসবে।

বিস্তারিত...

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, বিভ্রান্ত না হতে বলছেন ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিস্তারিত...

বেগম জিয়া সারা জাতির অভিভাবক: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সারা জাতির অভিভাবক বলে আখ্যা দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

বিস্তারিত...

ডা. জাহিদের বক্তব্য ছাড়া খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে সংবাদ না দেওয়ার আহ্বান বিএনপির

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত খবর প্রকাশে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দলটি। ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক

বিস্তারিত...

অক্সিজেন লাগছে খালেদা জিয়ার, প্রস্তুত রাখা হয়েছে আইসিইউ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। টানা পাঁচ দিন ধরে তিনি সিসিইউতেই আছেন। হাসপাতাল সূত্র জানায়, রোববার রাত থেকে খালেদা জিয়াকে ৮ থেকে ১০ লিটার অক্সিজেন দিয়ে রাখা হচ্ছে। সোমবার(১ ডিসেম্বর) দুপুরে অবস্থার কিছুটা অবনতি হওয়ায় ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনীয় কিছু আইসিইউ সাপোর্ট ইতোমধ্যে সিসিইউতেই সরবরাহ করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪