| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপি

চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৩ ডিসেম্বর)রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বিস্তারিত...

হাদির ওপর হামলা: স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে ইনকিলাব মঞ্চ। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়েছে।

বিস্তারিত...

সারা দেশে বিএনপির বিক্ষোভ আজ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় প্রতিবাদ জানিয়ে শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বিস্তারিত...

ফ্যাসিবাদ রুখতে ঐক্য জরুরি: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, তফসিল ঘোষণা কেবল নির্বাচন নিশ্চিত করে না—বর্তমানে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলমান রয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) গলাচিপা উপজেলার পানপট্রি ইউনিয়নে নির্বাচনি পথসভা শেষে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

আমরা হয়তো জীবন হারাবো,জুলাইকে ত্যাগ করব না: নাহিদ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন।

বিস্তারিত...

হাদির পরিবারের সঙ্গে হাসপাতালে সাক্ষাৎ জুবাইদা রহমানের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঢামেক হাসপাতাল থেকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে পৌঁছালে তিনি হাদির পরিবারের খোঁজখবর নেন।

বিস্তারিত...

হাদির শারীরিক অবস্থা জানালেন তাসনিম জারা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে এবং একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও

বিস্তারিত...

ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশ ন্যাপ'র উদ্বেগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ-উৎকন্ঠা প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি -বাংলাদেশ ন্যাপ।

বিস্তারিত...

ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার রাত ৯টার দিকে এই ফোনালাপ হয়।

বিস্তারিত...

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ সহকারী

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

বিস্তারিত...

হাদিকে গুলির ঘটনা নির্বাচন বানচালের চক্রান্তের অংশ: জামায়াত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণকে ‘নির্বাচন বানচালের চক্রান্তের অংশ’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিস্তারিত...

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

দীর্ঘ প্রবাসজীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিস্তারিত...

হাদিকে গুলির ঘটনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র:ফখরুল

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিস্তারিত...

হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় ক্ষোভ ও নিন্দা তারেক রহমানের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘সারাদেশে গণতন্ত্রের পক্ষে যত মানুষ আছে, আমাদের সবার উচিত হবে, এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো। এই নৃশংস ঘটনার আমি তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি।’

বিস্তারিত...

ওসমান হাদি হাসপাতালে, জামায়াত আমিরও হাজির

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি ঢামেকে পৌঁছান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪