| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান, সাভারে চার স্তরের নিরাপত্তা

দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে প্রত্যাবর্তনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন। তার আগমনকে ঘিরে স্মৃতিসৌধ ও আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দলীয় সূত্র জানায়, শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর তারেক রহমান প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর তিনি সরাসরি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

বিস্তারিত...

হাদি হত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ আজ

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবি জানিয়ে সারাদেশে বিক্ষোভ ও দোয়া-মোনাজাতের কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর এই কর্মসূচি শুরু হবে বলে জানা গেছে।

বিস্তারিত...

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে মসজিদে দোয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং দলীয় চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে বিশেষ দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বিস্তারিত...

তারেক রহমানের আগমন ঘিরে জাতীয় স্মৃতিসৌধে প্রস্তুতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রস্তুতি সম্পন্ন করেছে সৌধ কর্তৃপক্ষ। একই সঙ্গে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিস্তারিত...

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন’ যেভাবে দেখছে বিশ্বমিডিয়া-

দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো গুরুত্বসহকারে কভার করেছে এবং এটি বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির সংসদীয় নির্বাচন ও রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে দেখা হচ্ছে। রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, আল–জাজিরা, বিবিসি, দি ইনডিপেনডেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকা ও নিউজ চ্যানেল এই ঘটনার প্রেক্ষাপট, সম্ভাব্য রাজনৈতিক প্রভাব এবং ঢাকার প্রতিধ্বনি বিশ্লেষণ করেছে।

বিস্তারিত...

জামায়াত জোটে ভাঙনের সুর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামি দলগুলোর নির্বাচনি জোটে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়ায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন এই জোট ভাঙনের মুখে পড়তে পারে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।

বিস্তারিত...

৯ জানুয়ারি ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে। ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার এবং জুলাই সনদের পক্ষে জনমত তৈরির উদ্দেশ্যেই এই সমাবেশ আয়োজন করা হবে।

বিস্তারিত...

গুলশানের বাসায় তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানের বাসায় পৌঁছেছেন। বৃহস্পতিবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে তাকে বহনকারী গাড়িটি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়ির সামনে আসে।

বিস্তারিত...

তারেক রহমানের ১৬ মিনিটের ভাষণ:‘আই হ্যাভ অ্যা প্ল্যান’

দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফেরার স্বপ্ন আজ বাস্তব। তিল তিল করে মাটিতে নেমে এসেছে লাখো মানুষের ভিড়। বাতাসে উড়ছে লাল-সবুজ পতাকা, হাতে ব্যানার, চোখে অশ্রু, মুখে উল্লাস। আর মঞ্চে দাঁড়িয়ে ছিলেন সেই নেতা, যার প্রত্যাবর্তনের প্রতিটি মুহূর্ত ছিল দেশের রাজনৈতিক ইতিহাসের অংশ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেল ৩টার দিকে ৩০০ ফিট এলাকায় আয়োজন করা সংবর্ধনা অনুষ্ঠানে তিনি দাঁড়িয়ে সমগ্র উপস্থিত জনতার দিকে তাকালেন। তাদের চোখে

বিস্তারিত...

হাসপাতাল থেকে নিজ বাসভবনের উদ্দেশে তারেক রহমান

সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করে গুলশানের নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন। বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা সকাল

বিস্তারিত...

তারেক রহমানের প্রত্যাবর্তনে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটেছে: এনসিপি

দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার দেশে ফেরার পর দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিএনপির এই শীর্ষ নেতার দেশে প্রত্যাবর্তন নির্বাচন নিয়ে মানুষের মধ্যে থাকা শঙ্কা দূর করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

বিস্তারিত...

তারেক রহমানের পরিকল্পনার ওপর নজর রাখবে জামায়াত: শফিকুর রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এ প্রত্যাবর্তনকে ঘিরে যেমন উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা, তেমনি এই ঘটনাকে স্বাগত জানিয়েছে দেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিস্তারিত...

তারেক রহমানের প্রত্যাবর্তনে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে: আনিসুল ইসলাম মাহমুদ

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের শীর্ষ নেতারা।

বিস্তারিত...

তারেক রহমানকে স্বাগত জানিয়ে যা বললেন নাহিদ ইসলাম

দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে আসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি এই প্রত্যাবর্তনকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি ইতিবাচক অর্জন হিসেবে উল্লেখ করেছেন।

বিস্তারিত...

আই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে বলতে চাই দেশের মানুষের জন্য আমার পরিকল্পনা আছে। আই হ্যাভ অ্যা প্ল্যান। এ জন্য প্রতিটি গণতন্ত্রকামী মানুষের সহযোগিতা লাগবে। তখনই এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত বিএনপির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪