বাংলাদেশের অতীত রাজনৈতিক পরিস্থিতি এবং একটি নির্দিষ্ট সরকারের ক্ষমতায় টিকে থাকার ক্ষেত্রে ভারতের ভূমিকা নিয়ে দেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের প্রশ্ন ও সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
পূর্ব লিবিয়ায় লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার ফওজি মানসুরি নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় বেনগাজির হাওয়ারি এলাকায় নিজের বাড়ির বাইরে তাঁর গাড়িতে বিস্ফোরণ ঘটলে তিনি নিহত হন।
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৫৮টি মামলা করা হয়েছে।
সিলেটে তীব্র দাবদাহ ও অসহনীয় গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। শহর ও গ্রামাঞ্চলে সমানতালে চলছে বিদ্যুৎ বিভ্রাট। ঘণ্টায় ঘণ্টায় অনিয়মিত লোডশেডিং। এতে তীব্র গরম জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে।
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণসহ সার্বিক প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠক অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১১ আগস্ট)।
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে এখন গ্রাহককে গুনতে হবে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হক ডেলের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (৯ আগস্ট) এই ঘটনা ঘটলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। রবিবার সকালে রাজধানীর উত্তরায়
বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের তিনটি বৈঠক শেষ করার এক দিনের ব্যবধানে হঠাৎ দিল্লি গেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বিকেলে তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন। এর আগে রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার। সোমবার দুপুরে তিনি প্রথমে প্র
প্রতিবেশী ও ঘনিষ্ঠ অংশীদার হিসেবে আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। পারস্পরিক কল্যাণ ও অভিন্ন স্বার্থে এ সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশি কর্মীদের অভিবাসন খরচ অনেক বেশি। অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারণে জমিজমা বিক্রি করে প্রবাসীদের ১০ থেকে ১৪ লাখ টাকা খরচ করে বিদেশে আসতে হয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এই খরচ কমিয়ে সর্বোচ্চ তিন লাখ টাকার মধ্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে।
বাংলাদেশের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুসম্পর্ক চান বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, ভারতের জনগণ চায় দুদেশের মধ্যে সুন্দর সম্পর্ক, আমাদের দেশের প্রধানমন্ত্রীও চান সুন্দর সম্পর্ক। ভবিষ্যতে ভালো কিছু হবে। সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সা
নবম জাতীয় পে স্কেল নিয়ে আবারও আলোচনা জোরালো হয়েছে। নতুন বেতন কাঠামোর প্রস্তাব বর্তমানে চূড়ান্ত পর্যালোচনার পর্যায়ে রয়েছে। সবকিছু অনুকূলে থাকলে চলতি মাসের শেষ দিকে অথবা আগামী সপ্তাহেই প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এর মাধ্যমে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পথ খুলতে পারে সরকার। মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পর নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। তবে এটি কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করেছে ‘অভিযাত্রী কমিউটার’ নামে এক জোড়া নতুন ট্রেন। সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের অবয়বে স্থাপিত ভাস্কর্য অপসারণের দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার (১০ জুলাই) এক বিবৃতিতে হেফাজতের আমির শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, জুলাই