| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ব্যাংকে আমানত বেড়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা

দেশের ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি বেড়েছে। গত এক বছরে ব্যাংকগুলোতে আমানত বেড়েছে ১২ দশমিক ৯৪ শতাংশ।

বিস্তারিত...

দেশে ফিরলেই শেখ হাসিনাকে কারাগারে যেতে হবে: শামা ওবায়েদ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত যেসব আসামি দণ্ডপ্রাপ্ত, তারা দেশে ফিরলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় ঘটবে না। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বিস্তারিত...

স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে ঢাকা থেকে রওনা হন প্রধানমন্ত্রী।

বিস্তারিত...

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের উদ্দেশে ঢাকা থেকে রওনা হয়েছেন।

বিস্তারিত...

পলাতক আসামির পক্ষে এয়ারক্রাফট চাওয়ার ঘটনা বিরল : চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, একজন পলাতক আসামির পক্ষে এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল দাবি।

বিস্তারিত...

প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফিরতে দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফিরে আসার সুযোগ দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এ অবস্থানের কথা তুলে ধরেন।

বিস্তারিত...

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। বাংলাদেশের বিজয়ের দিনে দেশে ফেরার কথা মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে জানিয়েছেন তার মুখপাত্র। এ প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন হাসিনা। এতে বাংলাদেশে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বাড়তে পারে। দেশটিতে তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এ মাসের শুরুতে হাসিনা নতুন পাসপোর্ট ও অন্যান্য নথির জন্য আবেদন করার পর থেকে সহিংসতা বেড়েছে

বিস্তারিত...

আরেক নাম বলে পুলিশকে ফাঁকি দেন সুইডেন আসলাম, পরে তাঁকে ধরতে পাতা হয় ফাঁদ

আদালতে হাজির করা হয়েছে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট ধরতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন আসলাম।

বিস্তারিত...

মজুরি নিয়ে সিদ্ধান্ত হয়নি, পুনঃপ্রস্তাব দেবে মালিক-শ্রমিক উভয়পক্ষ

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে মতৈক্য হয়নি। উভয়পক্ষ একে অপরের দেওয়া প্রস্তাবে একমত হতে না পারায় নতুন করে সংশোধিত প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এসব প্রস্তাব পাওয়ার পর মজুরি নির্ধারণের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে নিম্নতম মজুরি বোর্ড।

বিস্তারিত...

এশিয়ায় প্রভাব বিস্তারকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ২০তম

এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রভাব বিস্তারকারী দেশগুলোর নতুন তালিকা প্রকাশ করেছে অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোই ইনস্টিটিউট। ২০২৬ সালের এশিয়া পাওয়ার ইনডেক্সে ২৭টি দেশ

বিস্তারিত...

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাব করেছে মালিকপক্ষ

পোশাকশিল্পে ন্যূনতম মজুরি নির্ধারণের বৈঠকে মালিকপক্ষ শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে। তবে মালিকপক্ষের দেওয়া প্রস্তাবে যে ন্যূনতম মজুরি উত্থাপন করা হয়েছে তা

বিস্তারিত...

সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ কথা জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলোচনার বিষয়ে নাহিদ ই

বিস্তারিত...

টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন (৫৫) নিহত হওয়ার ঘটনায় করা মামলায় শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

বিস্তারিত...

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধে বিশ্ববাসীর সহায়তা চাইলেন ড. ইউনূস

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় প্রায় প্রতিদিন পেট্রলবোমা হামলার ঘটনা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে এসব হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে ড. ইউনূস বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে। স্থানীয় গণমাধ্যমের খবরে এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীদের দায়ী করা হচ্ছে। চট্টগ্রামে তার নিজের বাড়িতেও হামলা হয়েছে।

বিস্তারিত...

স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার: মাহ্‌দী আমিন

স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন। তিনি বলেছেন, বিএনপির নির্বাচনি ইশতেহারে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করবে সরকার।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪