আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ১৩ মে থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এদিন পাওয়া যাবে ২৩ মে যাত্রার টিকিট। এবারও অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে বেসামরিক স্থাপনায় হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। মঙ্গলবার (৫ মে) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি দেশটিতে থাকা বাংলাদেশিদের নিরাপত্তাঝুঁকির বিষয়টিও তুলে ধরে।
২০২০ সালের ৭ মের ঘটনা। একটি ব্যাংকের এমডিকে গুলি করে হত্যার চেষ্টা করেন ঋণ আবেদনকারী। বহুল আলোচিত সিকদার গ্রুপকে নিয়ে ঘটনাটি ঘটে। জয়নুল হক সিকদারের সিকদার গ্রুপের একটি প্রতিষ্ঠান ৫০০ কোটি টাকার ঋণের আবেদন করেছিল এক্সিম ব্যাংকে। ঋণের বিপরীতে যে সম্পদ দেখানো হয়েছিল, তার মূল্যমান ছিল কম।
বাংলাদেশ পুলিশে বড় রদবদল হয়েছে। ১২ জেলায় নতুন পুলিশ সুপারসহ মোট ৩২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
অফিসের ছাদে সোলার প্যানেল স্থাপনের জেলা প্রশাসক (ডিসি) নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত এলএনজি, কয়লা ও তেলের বড় অংশ আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারে এসব জ্বালানির দাম বৃদ্ধির ফলে বিদ্যুতের উৎপাদন ব্যয় বেড়েছে। এছাড়া অনেক বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি উৎপাদনে না থাকলেও চুক্তি অনুযায়ী ‘ক্যাপাসিটি চার্জ’ পরিশোধ করতে হচ্ছে।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ শীর্ষক এক কর্মশালায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম গতানুগতিক মেগা প্রকল্পের সমালোচনা করেছেন।
হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা) দেশে আরও ৬ শিশু মারা গেছে। এর মধ্যে দুই শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল চার শিশুর।
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে। এ অবস্থান আগেও জানানো হয়েছে, এখনও সেটিই বহাল রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
ভারতে যে দলই রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেনো বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একই থাকবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের এমপি গয়েশ্বর চন্দ্র রায়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গ্রামে প্রকৃত অর্থে কোনো লোডশেডিং নেই। পল্লী বিদ্যুতের লাইন অনেক দীর্ঘ হওয়ায় কোথাও ত্রুটি (ফল্ট) দেখা দিলে তা শনাক্ত করতে সময় লাগে। এ কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে, তবে লাইন ঠিক হলে আবার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যায়।
২০১৩ সালের শাপলা চত্বর ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে ৫৮ জন নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের ফলাফলে ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক বাধাগ্রস্ত হবে না’ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (০৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।