| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আগের টানাপোড়েন থেকে বের হয়ে আসতে চায় দিল্লি

বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে দুই দেশের মধ্যে যে টানাপোড়েন ছিল, তা থেকে বেরিয়ে এসে ঢাকার সঙ্গে সম্পর্ক সামনে এগিয়ে নিতে চায় ভারত সরকার। নয়াদিল্লিতে সফররত বাংলাদেশি সাংবাদিকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে গত সোমবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এমনটাই জানিয়েছেন। তিনি তিস্তার পানিবণ্টন, গঙ্গা চুক্তির নবায়ন, শেখ হাসিনার প্রত্যাবাসন, বাংলাদেশ নিয়ে আসামের মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য, পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভিসাসহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

বিস্তারিত...

জুন মাসের মধ্যেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী

আগামী জুন মাসের মধ্যে মাঠ পর্যায়ে থাকা সব সেনা সদস্যকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (৫ মে) আইন-শৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিস্তারিত...

আইজিপির সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের সঙ্গে ইতালির রাষ্ট্রদূত ড. আন্তোনিও আলেসান্দ্রো বুধবার (৬ মে) পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিস্তারিত...

কিট স্বল্পতায় হাম পরীক্ষা ৭৫ শতাংশ কমেছে

দেশে হাম পরীক্ষার একমাত্র কেন্দ্র জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ভাইরোলজি ল্যাবে তীব্র কিট সংকট দেখা দিয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি তাদের স্বাভাবিক পরীক্ষার হার প্রায় ৭৫ শতাংশ কমিয়ে দিয়েছে। বর্তমানে সারা দেশ থেকে আসা ৫ হাজারের বেশি নমুনা পরীক্ষার অপেক্ষায় ল্যাবে জমে আছে, যা ভবিষ্যৎ রোগ শনাক্তকরণ ও পরিকল্পনা গ্রহণকে বাধাগ্রস্ত করছে

বিস্তারিত...

অন্তঃসত্ত্বা শিশুটির ভ্রুণের ডিএনএ টেস্টের তথ্য নিয়ে যা জানাল র‌্যাব

ময়মনসিংহের মদনে ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশুটির ভ্রণের ডিএনএ টেস্টের তথ্য গুজব বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। বুধবার (৬ মে) দুপুরে ময়মনসিংহে র‌্যাব-১৪ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র‌্যাব-১৪ এর কমান্ডিং অফিসার (সিও) নায়মুল হাসান।

বিস্তারিত...

নাসির-তামিমার মামলার রায় ১০ জুন

অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলার রায় আগামী ১০ জুন ঘোষণা করা হবে।

বিস্তারিত...

পদ্মা ব্যারাজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত, একনেকে উপস্থাপন করা হবে: এ্যানি

পদ্মা ব্যারাজ প্রকল্প নিয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বিস্তারিত...

রাজনৈতিকভাবে ইস্যু হওয়া অস্ত্র বাতিলের প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় ইস্যু করা প্রায় ১০ হাজার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র এখনও জমা না হওয়ায় সেগুলো দ্রুত উদ্ধার ও বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিস্তারিত...

এপ্রিলে সড়কে প্রাণ গেছে ৪০৪ জনের

দেশে গত এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় ৪০৪ জন নিহত এবং ৭০৯ জন আহত হয়েছেন। মোট ৪৬৩টি দুর্ঘটনার তথ্য উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যম ও সংগঠনের সমন্বিত প্রতিবেদনে। বুধবার (৬ মে) রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন সংবাদমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্য বিশ্লেষণের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

বিস্তারিত...

মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল কেন অবৈধ নয় : হাইকোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিস্তারিত...

পশুর হাটে জাল নোট শনাক্তের মেশিন থাকবে : ডিএমপি কমিশনার

ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। জাল নোট কারবারিরা যেন সক্রিয় না হতে পারে সেজন্য গোয়েন্দা নজরদারিও চলছে বলে জানান তিনি।

বিস্তারিত...

বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ভিভিআইপি গাড়িবহর থামিয়ে একটি অ্যাম্বুলেন্সকে পথ করে দেওয়ার একটি ঘটনা ঘটেছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, ভিভিআইপি প্রটোকলে থাকা একটি গাড়িবহর চলার সময় পেছন থেকে আসা একটি অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার দিয়ে রাস্তা করে দেওয়া হচ্ছে। তবে ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিস্তারিত...

রোহিঙ্গা সমস্যা সমাধানে বিদেশিদের সহায়তা চাওয়া হয়েছে: মির্জা ফখরুল

রোহিঙ্গা সমস্যা সমাধানে বিদেশিদের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য বড় সমস্যা। এটির সমাধানে সরকারের পক্ষ থেকে সংলাপে বিদেশিদের সহায়তা চাওয়া হয়েছে। বুধবার (৬ মে) সকালে বনানী হোটেল শেরাটনে ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিস রিসার্চের সেমিনার থেকে বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বিস্তারিত...

শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম নবনির্বাচিত এমপি হিসেবে শপথ নিয়েছেন।

বিস্তারিত...

১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন দেশে পৌঁছেছে: স্বাস্থ্যমন্ত্রী

১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন দেশে পৌঁছেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪